অস্বীকারকারীর কথা বলেছেন । হজরত আবদুল্লাহ বিন হানযালা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জেনে বুঝে এক দিরহাম সুদ খাওয়া ছত্রিশবার ব্যভিচারের চেয়েও জঘন্য । আহমদ, দারা কুতনী। ইবনে আৰীদ্ুুনিয়ার বর্ণনাও এ রকম । তিনি বর্ণনা করেছেন হজরত আনাস থেকে । আর বায়হাকী যে হাদিসটি হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন তাতে রয়েছে অতিরিক্ত এই কথাটি, হারাম খেয়ে যার শরীর পরিপুষ্ট হয়েছে, আগুনই তার জন্য উপযুক্ত । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, সুদের মধ্যে রয়েছে, সতুরটি গোনাহ্। তার মধ্যে নিম্নতম গোনাহটি হচ্ছে, মায়ের সাথে ব্যভিচার করার মতো । ইবনে মাজা, বায়হাকী ৷ “তাহারা বলে, ‘বেচাকেনা তো সুদের মত ।' __ এ রকম কথা আল্লাহতায়ালার শাস্তিকে অবধারিত করে। এ রকম কথা যারা বলে,তারা হারামকে মনে করে হালাল । এ রকম ধারণা কুফরী । তাই এই আয়াতের শেষে তাদের জন্য স্থায়ী শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু সুদখোর মুমিনের অবস্থা এ রকম নয়। যেহেতু তারা গোনাহ্ করলেও গোনাহ্কে গোনাহ্ বলে স্বীকার করে। হারামে নিপতিত হলেও হারামকে হারামই জানে, হালাল মনে করে না৷ তাই তাদের শান্তি হলেও তা হবে সাময়িক স্থায়ী নয় । তাদের এই অব্যাহতি লাভ হবে নবীর শাফায়াত, আল্লাহর দয়া এবং তৌহিদ ও রোসালতের স্বীকৃতির কারণে কাফেরদের উক্তি, “বেচাকেনা তো সুদের মতো’ __ এখানে সুদকে মূল অবস্থানে রেখে বেচাকেনাকে তার সমতূল্য করা হয়েছে। তাদের বিশ্বাস এ রকম যে, সুদতো হালালই সেই সঙ্গে বেচাকেনাও সুদের মতো হওয়ার কারণে হালাল । এ রকম ধারণা নির্ভেজাল কাফেরদের পক্ষেই করা সম্ভণ ৷ যদি এ রকম বলা হতো, সুদতো বেচাকেনার মতো তবে তা নিরেট কুফরীর মতো হতো না। এক্ষেত্রে বেচাকেনাকে মূল অবস্থানে রেখে সুদকে করা হতো তার অনুগামী । তবুও তো নিরেট কুফরী থেকে তাদের কথা হতো কিঞ্চিত পরোক্ষ । কিছুটা দূরবর্তী । “অথচ আল্লাহ বেচাকেনাকে বৈধ ও সুদকে অবৈধ করিয়াছেন।' __ ফখরুল ইসলাম ‘বাজদুবী’ অভিধানে লিখেছেন, পণ্য বিনিময়কে বেচাকেনা বলা হয়। শরিয়তের সিদ্ধান্ত এরকম । তবে এর সঙ্গে আরো একটি শর্ত রয়েছে যে, এতে ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টি থাকতে হবে। সন্তুষ্টি ব্যতিরেকে পণ্য বিনিময় ছিনিয়ে নেয়ার মতো । সন্তুষ্টিও বুদ্ধিনির্ভর হতে হবে। এ জন্যে পাগল ও অপ্রাপ্ত বয়স্কদের বেচাকেনা বৈধ নয়। কেননা তাদের বৃদ্ধি বিকৃত অথবা অপরিণত । অপ্রাপ্ত বয়স্ক কেউ বুদ্ধিমান হলে _ এ সম্পর্কে আলেমদের বিভিন্ন মত রয়েছে। ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর মতে তাদের বেচাকেনাও অবৈধ ৷ ইমামে আজম ও ইমাম আহমদের মতে বৈধ, যদি এতে তাদের অভিভাবকের সায় থাকে। তাফসীরে মাযহারী/৬৯
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।