নিজেকে, কী করে জানবো আমাদের পরম প্রেমময় প্রভুপালয়িতাকে? হে উদাসীন বিশ্বাসী এবং অপরিণামদশী অবিশ্বাসী, এসো এই মহাজ্ঞানের পাদগ্রদীপে । আলোকিত হও । চৌদ্দশ’ বছর গত হয়ে গেলো সময়সমুদ্রে ভাসমান কোরআনুল করীমের এই কিশৃতি হজরত নূহ্ আ. এর কিশৃতির মতোন এখনো পথাবেষী পথিকদের আশ্রয় হয়ে আছে। থাকবে । তাই তো নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে এর অধ্যয়ন, অনুশীলন __ বিভিন্ন জনপদে, বিভিন্ন ভাষায়, সাহিত্যে । কিন্তু এক্ষেত্রে দূরারোগ্য একটি সমস্যাও রয়েছে। সেটা হচ্ছে, অধ্যয়ন ও গবেষণা রূপ নিচ্ছে দুটি ধারায়। একটি নেমে যাচ্ছে ভ্রষ্টতার দিকে, আরেকটি উদ্বি৩ হচ্ছে হেদায়তের সোপানে। হেদায়েত প্রদানই কোরআন অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য । তাই দেয়ার দিক থেকে নয়, নেয়ার দিক থেকে ঘটে যাচ্ছে এই অনভিপ্রেত তারতম্য । যেমন একই ফুলের রেণু গ্রহণ করে মৌমাছি ও বোলতা, অথচ মৌচাকে জমা হয় মধু আর বোলতার চাকে জমা হয় বিষ ৷ আল্লাহ্তায়ালা এরশাদ করেছেন, 'ইহা (এই কোরআন) দ্বারা কেউ হয় গোমরাহ্, আবার কেউ পায় হেদায়েত ৷' সুতরাং সতর্কতা একটি অতি আবশ্যকীয় বিষয় । কোরআন চর্চা করে যারা বিপথগামী হয়েছে, তাদের তথাকথিত তাফসীর ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে দূরে থাকতে হবে। অনুরাগী হতে হবে ওই সমস্ত তাফসীর এবং ধৰ্মীয় পুস্তকের _ যেগুলোতে রয়েছে হেদায়েতের প্রচ্ছনন অনল । প্রজন্মের পর প্রজন্ম যে জামাত হেদায়েতের মশাল নিয়ে এগিয়ে চলেছে, তার নাম আহলে সুন্নত ওয়াল জামাত । আল্লাহপাক আমাদেরকে ওই জ্যোতির্ময় জামাতের আশ্রয়ে স্থিত করুন । আমিন। আহলে সুন্নত ওয়াল জামাতের তাফসীর শাস্ত্রের দিকপাল যারা, তাদের মধ্যে তিনি এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব । তিনি আলেম ও আরেফ ৷ ইতিহাসের পৃষ্ঠায় সে নামের অক্ষয় মুদ্রণের রূপ এরকম __ হজরত আল্লামা কাযী ছানাউল্লাহ্ আল ওসমানী আল হানাফী আল মোজাদ্দেদী গানিপখী র. । প্রতিটি বিষয়ের অভ্যন্তরীণ অবস্থাটাই তার ভিত্তি, যা দৃষ্টিখরাহ্য নয়। যেমন মানুষ _ তার অস্তিত্ব দীড়িয়ে রয়েছে তার আত্মার উপর । তার সচলতা, সজীবতা, উদ্ভাবন-শক্তি, প্রকাশ, বিকাশ -_- সৰকিছুর ভিত্তি রুহ্ বা আম্মা । আত্মার শক্তিমত্তা ও উৎকর্ষতার উপরেই তার মর্যাদা ও মহত্ব ৷ যে দ্বীপ জেগে থাকে তার ভিত্তি নিমজ্জিত রয়েছে মহাসাগরের অতলে কোরআনও তেমনি,
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।