ইমাম আজমের মতে ওশরের কোনো নেসাব নেই । কম বেশী সকল অবস্থাতেই উৎপন্ন দ্রব্যের ওশর দিতে হবে। কেননা এ সম্পর্কিত হাদিসগুলোর নিদেঁশনা সাধারণভাবে প্রযোজ্য । ওমর বিন আবদুল আজিজ, মুজাহিদ এবং ইবাহিম নখয়ী এ রকম বলেছেন কিন্তু ইমাম মালেক, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের মতে, ওশরের জন্য নেসাব থাকতে হবে এর পরমাণ হচ্ছে পাচ ওসাক । তাদের দলিল হলো এই যে, রসূল স. পাচ ওসাকের কম হলে জাকাত ওয়াজিব নয় বলেছেন। হজরত আবু সাঈদ থেকে বোখারী ও মুসলিম এরকমই বর্ণনা করেছেন। মাসআলা £ জমিতে উৎপন্ন সকল প্রকার শস্যের উপর ওশর ওয়াজিব । কোনে। মুসলমান খেরাজের জমিনের মালিক হলে, তাকে ওশর দিতে হবে, খেরাজ নয়। যদি খেরাজ ও ওশর দু'টিই দিতে হয় তবে জমির জন্য খেরাজ এবং ফসলের জন্য ওশর দিতে হবে। এ মতটি অধিকাংশ আলেমদের ৷ কারণ, খেরাজ হচ্ছে জমির খাজনা । উৎপন্ন ফসলের সঙ্গে এর সম্পর্ক নেই । ওশর উৎপন্ন ফসলের জাকাত, জমির নয়। এ রকম অবস্থায় নেসাব শর্ত । ইমাম আবু হানিফা বলেন, খেরাজী ভূমি খেরাজী থাকে। ওশর ও খেরাজ এক সাথে মিলে না। কিন্তু এক সাথে যে মিলবে না এ রকম দলিল শরিয়তে নেই । তাই খেরাজী জমির মুসলমান মালিককে এশৱ ও খেৱাজ দু’টিই দিতে হবে। এ রকমই মত ব্যক্ত কবেছেন জমনহুর ওলামা । হজরত ইবনে মাসউদ বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, কোনো মুসলমানের উপর ওশর ও খেরাজ একত্রিত হয় না। কিন্তু আবু হাতেম বলেন, এই কথা রসুল স. এর নয়। এ কথা বলেছে এই হাদিসটির বর্ণনাকারী ইয়াহহিয়া বিন আমবাসা। এটা তার কথা । সে-ই ইমাম আবু হানিফা এবং তার পূর্বসূরীদেরকে অযথা অপবাদ দিয়েছে। সে উদ্ধৃতি দিয়েছে ইব্রাহিম আল কামারের ৷ কিন্তু ইব্রাহিম বর্ণনাকারী হওয়ার উপযুক্ত নয়। তার কথা দলিল নয়। ওদিকে হেদায়া প্রণেতা এই মাসআলায় এজমার (ওঁকমত্যের) দাবী করেছেন। লিখেছেন, ফাসেক (অসৎ) অথবা আদেল (ন্যায়পরায়ণ) বাদশাহ ওশর ও খেরাজকে একত্রিত করার হুকুম দেয়নি । কিন্তু হেদায়া প্রণেতার এ দাবী মানা যায় না। কেননা ইবনে মুনজির বর্ণনা করেছেন যে, ওমর বিন আবদুল আজিজ র. খেরাজ ও ওশরকে একত্রিত করেছিলেন । তিনি ছিলেন হজরত ওমর রা. এর অনুসারী । মাসআলাটি যদি সর্বসম্মত হতো তবে ওমর বিন আবদুল আজিজ একে গোপন করতেন না। “আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই’ _ এই কথার মধ্যে খনিজ সোনা ও রূপার কথাও আছে । ইমাম মালেক এবং ইমাম শাফেয়ীর মত এই যে, খনিজাত সোনা ও কূপা নেসাব পরিমাণ হলে জাকাতের নিয়মে তাফসীরে মাযহারী/৫৫
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।