লিখেছেন, এই হাদিসটি সহীহ্ নয় । তবে মুসা বিন তালহা রসুল স. থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু দারা কুতনী একে দৃষণীয় বলেছেন । বলেছেন, হাদিসটি মুরসাল হওয়াই বিণুদ্ধ। বায়হাকী মুসা বিন তালহা থেকে উদ্ধৃত করেছেন, আমাদের নিকট মুআজের চিঠি আছে। হাকেম লিখেছেন, মুসা উচ্চ মর্যাদাসম্পন্ন তাবেয়ী ছিলেন। হজরত মুআযের সঙ্গে তার দেখা হয়েছিলো । কিন্তু ইবনে আবদুল বার বলেছেন, দেখা হয়নি । দারা কুতনী মারফু হিসাবে বর্ণনা করেছেন যে, সজির জাকাত নেই । দারা কুতনী হজরত আয়েশা থেকে মারফু হিসাবে বর্ণনা করেছেন যে, সজ্জির জাকাত নেই৷ হাকেম এবং বায়হাকী হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন, আবু মুসা এবং মুআজ কে দ্বীনি শিক্ষা দেয়ার জন্য ইয়ামেনে প্রেরণ করার সময় রসুলে পাক স. বলেছিলেন, গম, কিসমিস, যব ও খেজুর ব্যতীত অন্য কোনোকিছুর উপর জাকাত আদায় কোর না। তিবরানী মুসা বিন তালহার মাধ্যমে হজরত ওমর থেকে বর্ণনা করেছেন, রসুল স. এই চারটি বন্ধুর মধ্যেই জাকাতের নিয়ম জারি করেছেন। হজরত শা'বী থেকে বায়হাকী বর্ণনা করেন, রসুলে পাক স. ইয়ামেনবাসীদেরকে লিখেছিলেন, চারটি ফলের উপর জাকাত ওয়াজিব ৷ খেজুর, খোৱমা,যব ও কিসমিস ৷ পঞ্চম আরেকটি বস্তু আছে __ ভুট্টা । ভুটারও জাকাত ওয়াজিব হওয়ার বর্ণনা এসেছে। কিন্তু বর্ণনাটি দুর্বল । আমি বলি, আলেমগণের এঁকমত্য এই যে, জাকাত ওয়াজিব হওয়ার প্রমাণ ওই চারটি বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয়৷ যদিও হাদিস শরীফে ওগুলোর উল্লেখ আছে। সীমাবদ্ধতার হুকুমটি রহিত হয়ে গিয়েছে। ইমাম মালেক এবং ইমাম শাফেয়ী বলেন, খাদ্যর্ূপে ব্যবহারোপযোগী বসুর জাকাত ওয়াজিব । তবে খাদ্যদ্বব্যগুলো যেনো পচনশীল না হয়। যেমন, শাক পাতা, সজি, তরকারী ইত্যাদি। অপ্রাপ্ত বয়স্ক এবং পাগলের উপরও জাকাত ওয়াজিব । কিন্তু ইমাম আবু হানিফা বলেন, জাকাত হচ্ছে ইবাদত । আর ইবাদতের জন্য নিয়ত জরুরী । আর বিশুদ্ধ নিয়ত অপ্রাপ্ত বয়স্ক এবং পাগল করতে পারে না। তাই তাদের উপর জাকাত ওয়াজিব নয় । যেমন তাদের উপর নামাজ ওয়াজিব নয়৷ ইবাদত করার জন্য মুসলমান হওয়া শর্ত । তাই কাফেরের উপরে জাকাত (ওশর) ওয়াজিব নয় । তাদের জন্য রয়েছে খেরাজ (খাজনা) ওশরী জমি কোনো কাফের কিনে নিলেও তাকে খেরাজই দিতে হবে, ওশর নয় । কিন্তু ইমাম মোহাম্মদ বলেন, গুশৱী জমিৱ মালিককে গুশৱই দিতে হবে । মালিক মুসলমান কিংবা অমুসলমান যেই হোক । তাফসীরে মাযহারী/৫৪
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।