Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু হোৱায়ৱা বৰ্ণনা করেন, কিয়ামতের সময় সর্বপ্রথম একজন শহীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আল্লাহৃতায়ালা তাকে দেয়া অনুগ্রহরাজির উল্লেখ করলে সে ৩! মেনে নিবে। আল্লাহ্‌ বলবেন, তুমি সেগ্ুলোর কৃতজ্ঞতা প্রকাশ করেছো কীভাবে? সে বলবে, আমি তোমার পথে জেহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী । বীর নামে খ্যাত হওয়াই তোমার কামনা ছিলো। তুমি তা পেয়েছো। এরপর আল্লাহর হুকুমে তাকে নিম্নমুখী করে দোজখে ফেলে দেয়া হবে। এরপর বিচারের সন্মুখীন হবে একজন আলেম, যে দ্বীনি এলেম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। কোরআনও অধ্যয়ন করেছে। তাকে প্রদত্ত অনুগ্রহসমূহের কথা স্মরণ করিয়ে দিলে সে তা স্বীকার করবে । আল্লাহ্‌তায়ালা প্রশ্ন করবেন, অনুগ্রহসভভারের কৃতজ্ঞতা তুমি কীভাবে পালন করেছো? সে বলবে, আমি দ্বীনের এলেম শিখেছি, অপরকে শিখিয়েছি; তোমার সন্তোষভাজন হওয়ার জন্য কোরআন অধ্যয়ন করেছি। আল্লাহ বলবেন, তোমার কথা অসত্য । আলেম এবং ক্বারী নামে খ্যাত হওয়াই ছিলো তোমার ইচ্ছা । তোমার অভিপ্রায় পূর্ণ হয়েছে। অতঃপর ফেরেশ্তাদেবকে আদেশ দেয়া হবে, তারা তাকে উপুড় করে দোজখে নিক্ষেপ করবে৷ এরপর বিচার হবে একজন সম্পদশালী ব্যক্তির । আন্তাহ্‌ পাক তাকে দেয়া অনুগ্রহরাজির কথা স্মরণ করিয়ে দিবেন। সে স্বীকার করবে । জিজ্ঞেস করা হবে, কৃতজ্ঞতাস্বরূপ তুমি কী করেছো? সে বলবে, যে সব ক্ষেত্রে সম্পদ ব্যয় করা তোমার পছন্দ তার একটিও আমি বাকি রাখিনি । তোমার সন্তুষ্টির জন্য সকল ক্ষেত্রেই আমি দান করেছি । আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী । দানবীর নামে খ্যাত হওয়াই ছিলো তোমার ইচ্ছা । তোমার অভিলাষ তো পূর্ণই হয়েছে। অতঃপর আল্লাহতায়ালার নির্দেশে ফেরেশ্তারা তাকে উপুড় করে টেনে হিচড়ে দোজখে ফেলে দেবে। মুসলিম । বাগৰী এহ হাদিসের শেষে আরো বর্ণনা করেছেন, অতঃপর রসুল স. আমার প্রবেশ করবে প্রথমে । সুরা বাকারা £ঃ আয়াত ২৬৫ oF Zenit ar Tin os. A SHAS ENDINGS LINO SS 22149 ০০) তাত ৫০০ ত ০) 2 SECON SAL ACE CAG ALATA NEA 0 RELIGION ON oll [0 যাহারা আল্লাহের সন্তুষ্টিলাভার্থে ও নিজেদের আত্ম৷ বলিষ্ঠ করণার্থে ধনৈশ্বৰ্য ব্যয় করে তাহাদের উপমা কোন উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, তাফসীরে মাযহারী/৪৮

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।