আলো অন্ধকার দু'দিকেই সংযোগ স্থাপন করতে সক্ষম । ফেরেশতাগণও নূর । তাই তাদের মধ্য থেকে নবী বানানো হয়নি। আল্লাহতায়ালা বলেন, 'যদি পৃথিবীতে ফেরেশতারা বসবাস করতো, তবে আমি তাদের হেদায়েতের জন্য আকাশের ফেরেশতাকে রসুল করে পাঠাতাম ৷' অন্যত্র বলেন, ‘আমি যদি ফেরেশতাদেরকে নবী করে পাঠাতাম তবে তাদেরকে দিতাম পুরুষের রূপ এবং পরিধান করাতাম মানবীয় পোশাক ৷' যার নুজবলের অবস্থা পূর্ণ, তার প্রচারও সফলতাপূর্ণ । উচ্চ স্থানে অবস্থানকারী শিকারীর তীর অধিকাংশই লক্ষ্যত্র্ট হয়। ৷ শায়েখে আকবর মহিউদ্দিন ইবনে আৱাবী কু. বলেন, হজরত নূহ আ. এর উরুজ ছিলো অত্যধিক । তাই অল্প সংখ্যক লোক তাঁর দাওয়াত কৰুল করেছিলেন । আর রসুল স. এর উরুজ ও নুজুল উভয়ই পূর্ণ ছিলো বলে বিশাল জনগোষ্ঠী তার অনুসারী হয়েছিলো। আরেফে কামেল (আল্লাহ্র পরিচয় লাভকারী ব্যক্তি) উরুজ শেষে যখন নুজুলে প্রত্যাবর্তন করেন তখন সাধারণ মানুষের প্রকাশ্য বিষয়াবলীর সঙ্গে সাযুজ্য অনুভব করেন । রসুলে পাক স. যুদ্ধকালে তার শরীর মোবারক হেফাজতের জন্য লোহার বর্ম পরিধান করতেন। খন্দকের যুদ্ধের সময় তিনি পরিখা খনন করিয়েছিলেন । এটা ছিলো নুজুলের অবস্থা । এই মাকামে আরেফ চিত্তপ্রশান্তির জন্য অকাট্য প্রমাণ অন্বেষণ করেন। হজরত ইব্রাহিমের চিত্ত প্রশান্তির অভিলাষ এই মাকামেরই অনবস্থাজ্ঞাপক । ‘তিনি এক শক্তিশালী সাহায্যের দিকে প্রত্যাবর্তন করতে চাচ্ছেন’ হজরত লুত আ. এর এই অবস্থাও ছিলো অনুরূপ । রসুলে পাক স. এর নুজুল হজরত ইব্রাহিম আ. এর নুজুলাপেক্ষা অধিকতর পূর্ণ ছিলো তাই তিনি বলেছিলেন, ‘সন্দেহের অধিকার ইব্রাহিম আ. এর চেয়ে আমারই বেশি৷’ এই বাক্যটির অর্থ, চিত্তপ্রশান্তির প্রয়োজন আমারই অধিক । কারণ, আমার নুজুল তার চেয়ে অধিক বিশ্ববাসীর হেদায়েতের জন্য তাই তাকেই প্রেরণ করা হয়েছে। হজরত লুত আ. এর নুজুল এবং হজরত ইউসুফ আ. এর উরুজ অধিক পূর্ণ ছিলো। আর রসুল স. এর উরুজ নুজুল উভয়ই ছিলো পরিপূর্ণ । “তবে চারিটি পাখী লও’ __ মুজাহিদ, আতা বিন বিরা এবং জারীর বর্ণনা করেন, ওই চারটি পাখি ছিলো, মযুর, মোরগ, কবুতর ও কাক । আতা খোরাসানী বলেন, পাখিগুলো ছিলো হাস, কালো কাক, শাদা কবুতর এবং লাল মোরগ । আমি বলি, মানুষ এবং অন্যান্য সমস্ত প্রাণী চারটি জিনিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। এগুলো হলো_রক্ত, কফ, ক্রোধ ও পিত্ত । এগুলো সৃষ্ট হয়েছে ভূত চতুষ্টয় থেকে ৷ ভূত চতুষ্টয় হচ্ছে, আগুন, পানি, মাটি ও বাতাস । লাল মোরগ রক্তের সঙ্গে, সাদা কবুতর কফের সঙ্গে, কালো কাক ক্রোধের সঙ্গে এবং হাস তাফসীরে মাযহারী/৪২
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।