প্রণয়নে সক্ষম নয়, যদি না সে জ্ঞান জিকিরের নূর এবং আল্লাহ্র পথপ্রদর্শন দ্বারা আলোবকপ্রাপ্ত হয়। গবেষণার ভিত্তি জিকির এবং জিকিরের নূর। আল্লাহর নূর ব্যতিরেকে যারা চিন্তা গবেষণায় লিপ্ত, তারা তাই পবিত্রতম সত্তা আল্লাহতায়ালার প্রতি বিশ্বাস থেকে বঞ্চিত । তারা গবেষণাকারী, কিন্তু বিশ্বাসী নয়। যাদের অন্তরে জিকিরের জ্যোতি প্রতিভাসিত, সে রকম প্রশান্ত হৃদয়ের অধিকারী ব্যক্তিদের সংখ্যা নিতান্তই অল্প। বিশ্বাসী ও বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ বলেন, হে আল্লাহ! তোমার এই সৃষ্টি নিরর্থক নয়। অর্থপূর্ণতা ও নিরর্থকত৷ সম্পূর্ণ বিপরীত । অর্থপূর্ণতাই সত্য । তিনটি উপায়ে সত্যানুসরণ সম্ভব । ১. ওই অস্তিত্ব যা প্রকৃত অস্তিত্ব পর্যন্ত পৌছতে সচেষ্ট, যা অন্য কোনোকিছুর মুখাপেক্ষী নয়। আল্লাহই জানেন, এর পূর্ণত্ব বৃতোদূর পর্যন্ত বিস্তৃত ২. ওই বিদ্যমানতা, যা অনুমাণ ও ধারণারহিত । সৃষ্টিরহস্যের গবেষণা ওই ধারণারহিত অবস্থার প্রতি পথপ্রদর্শন করতে পারে। আকাশ, পৃথিবী, বায়ুপ্রবাহ, সমুদ্রসলিল, বৃক্ষরাজি, প্রাণীকুল, মনুষ্যসমাজ এই পথপ্রদর্শনের সহায়ক ৩. ওই অস্তিত্শীলতা, যার অবস্থান প্রজ্ঞাময়, রহস্যাচ্ছন্ন ও ফলদায়ক । যা নিরর্থক বঞ্চনাপ্রবণ, কৌশলরহিত কিংবা অর্জনহীন নয়। বাতিল বা নিরর্থকতারও তিনটি বিপরীত দিক রয়েছে। রসুল স. বলেছেন, উত্তম কথা লবীদ বিন রবীয়ার কথা । তিনি তীর কবিতায় বলেছেন,হুশিয়ার! আল্লাহ ছাড়া সকল কিছুই বাতিল (অর্থাৎ আপন অস্তিত্ব এবং বৈশিষ্ট্যাবলীর জন্য অন্যের মুখাপেক্ষী । কোনোকিছুই প্রকৃত অস্তিতবসম্পন্ন কিংবা স্বতিষ্ঠ নয়)। দ্বিতীয় দিকটির ইঙ্গিতও রয়েছে এই কবিতায় । বলা হয়েছে, যা স্বপ্রতিষ্ঠিত নয়ঃতার উপাসনা কেবলই ধারণা সম্ভূত _ যার বাস্তব কোনো ভিত্তি নেই । তৃতীয় দিকটিতে রয়েছে শয়তান। আল্লাহতায়ালা এরশাদ করেছেন "লা ইয়া’তিহিল বাতিলু মিম বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খলফিহী ৷' ‘রব্বানা মা খলাক্ৃতা হাজা বাতিলা' (তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই) _ এই বাক্যটিতে বাতিল বা নিরর্থক বলতে কৃপণতা অথবা সংকীর্ণতাকে চিহ্নিত করা হয়েছে। নিরর্থক নয় অর্থ আকাশ ও পৃথিবী হকীকত বিহীন নয়। এ সমস্ত কিছু মায়া - এ রকম ধারণা মিথ্যা । আহলে হক (আশায়েরা সম্প্দায়) আকাশ পৃথিবীর অস্তিত্ব প্রমাণ করার জন্য এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। বলেছেন, বস্তুপুঞ্জের হকীকত (তত্ব) এই দলিল দ্বারা প্রমাণিত । এই বস্তুপুঞ্জের হকীকত জানাই প্রকৃত জ্ঞান। অপর দিকে সুফেসতাইয়া সম্পদায় মায়াবাদকে আশ্রয় করেছে। তাদের মতে পৃথিবী একটি প্রতারণা ও ধারণা । এর কোনো হকীকত নেই । এর প্রেক্ষিতে সত্য পন্থীগণ বলেছেন, বাতিল বলতে যদি সংকীর্ণতাকে গ্রহণ করা হয়, তবে এই আয়াতের অর্থ দাড়াবে এ রকম, হে আল্লাহ! তুমি একে কেবল উদ্দেশ্যহীন অথবা ক্রীড়াকর্মের উপকরণ স্বরূপ সৃষ্টি তাফসীরে মাযহারী/৪০৯
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।