Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

তৎপর তাহাদের এক এক অংশ পাহাড়ে স্থাপন কর। অতঃপর উহাদিগকে ডাক দাও, উহারা দুত গতিতে তোমার নিকট আসিবে ৷ জানিয়া রাখ যে আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।' হাসান, কাতাদা, আতা খোৱাসানী এবং ইবনে জারীর বর্ণনা করেন, হজরত ইব্রাহিম আ. একটি গাধার লাশ সমুদ্রতীরে পড়ে থাকতে দেখেছিলেন। জোয়ারের সময় সমুদ্রের হিংস্র প্রাণীরা তার গোশত খেয়ে যেতো । জোয়ার সরে গেলে জঙ্গলের হিংস প্রাণী ও পাখিরা তার গোশত খেতো ৷ হজরত ইব্রাহিম আ. বিস্মিত হলেন এবং আরজ করলেন, হে আমার প্রতিপালক! আমি জানি তুমি এই মৃত গাধাটির বিভিন্ন অংশ সমুদ্র ও জঙ্গল থেকে এনে একত্রিত করে জীবিত করতে পারো । তবে আমাকে দেখিয়ে দাও, কিভাবে ভুমি জীবিত করো । অন্য বর্ণনায় আছে, নমকুদ দুই ব্যক্তিকে ডেকে এনে একজনকে হত্যা করলো এবং অন্যজনকে ছেড়ে দিলো এবং বললো, আমি জীবন দেই এবং মৃত্যু ঘটাই । তুমি কি তোমার আল্লাহকে এমন করতে দেখেছো? এ সময় হজরত ইব্রাহিম এ রকম প্রশ্ন করেছিলেন। ভূষিত হলেন। তাকে এই সুসংবাদ দিলেন মৃত্যুর ফেরেশতা ৷ হজরত ইবাহিম বললেন, এই সুসংবাদেৱ নির্দশন কী? ফেরেশতা বললেন, আপনি পার্থনা জানালে আল্লাহ তায়ালা মৃতকে জীবিত করে দেখাবেন । হজরত ইব্রাহিম আ. এর প্রশ্নটি ছিলো ওই সময়ের । যখন আল্লাহ বললেন, 'তবে কি তুমি বিশ্বাস কর নাই?’ তিনি বললেন, ‘কেন করিব না, তবে ইহা কেবল আমার চিত্ত-প্রশাপ্তির জন্য !' _ মানব প্রকৃতি এই যে, প্রত্যক্ষ-গোচর না হওয়া পর্যন্ত অন্তর প্রশান্ত হয় না। এখানে সন্দেহের প্রশ্ন আসে না । এখানে সন্দেহ আল্লাহ তায়ালার শক্তিমত্ত৷ সম্পর্কে নয়। বরং সন্দেহ ছিলো আল্লাহ তার দোয়া কবুল করেন কিনা তাই দেখা । রসুলে পাক স. এরশাদ করেন, দেখার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, শোনার মাধ্যমে তা হয় না। গোবৎস পূজার সংবাদ শুনেও হজরত মুসা আ. এর রোষ তার নিয়ন্ত্রণাধীনেই ছিলো। তখনও তিনি ধরে রেখেছিলেন তওরাতকে । কিন্তু যখন তিনি নিজ চোখে তাদেরকে পূজ৷| করতে দেখলেন, তবন ৩ওর৩ বণ্ডগুলো ফেলে দিলেন এবং ৩| ভেঙে গেলো। এই আয়াত নাজিল হওয়ার পর বিভিন্ন লোক বললেন, হজরত ইব্রাহিম সন্দেহ পোষণ করেছেন, কিন্তু আমাদের রসুল স. সন্দেহ করেননি । আমি বলি, এ রকম উক্তি দুর্বল । কেননা হজরত ইব্রাহিমের সন্দেহৰাদী না হওয়াটা এই আয়াত তাফসীরে মাযহারী/৪০

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।