Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন, আল্লাহ্র অনুগ্রহসন্তার নিয়ে গবেষণায় লিপ্ত হও, আল্লাহ্‌র অস্তিত্বকে বোধগম্য করতে চেয়ো না। আৰু শায়েখ, ইবনে আদী এবং বায়হাকীও এরকম বৰ্ণনা করেছেন। এ সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে চিন্তা গবেষনায় লিপ্ত হওয়া নিষিদ্ধ । চিন্তা গবেষণা করতে হবে আল্লাহর নাম, গুণাবলী এবং কার্যাবলীর প্রতিফলন সম্পর্কে । এখানে আরো একটি বিষয় স্পষ্ট যে, নাম গুণাবলীর প্রতিফলনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা ব্যতিরেকে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা সম্ভব নয়। হজরত মোজান্দেদে আলফে সানী কু. বলেন, কেবল আল্লাহর অস্তিত্বের মাধ্যমে ইলমে হুজুরীর (আত্মজ্ঞানের) সম্পর্ক নির্ণয় করা কঠিন। কেননা আত্মজ্ঞান প্রেম ভালোবাসা নির্ভর । আত্মজ্ঞান নকসের সঙ্গে সম্পর্কিত, যা মাধ্যমবিহীন। আত্মজ্ঞান তাই জ্ঞানীর অস্তিত্বনির্ভর। বিশ্বাস অবিশ্বাসের তত্ত্ব ও তাই নফস বা প্রবৃত্তিনির্ভর। আল্লাহ আমাদের নফস বা সত্তাপেক্ষা অধিকতর নিকটবর্তী । এই অতি নিকটবততী্তাই বিশ্মরণের কারণ । অতি নিকটবর্তীতাকে জ্ঞান ধারণ করতে পারে না। অতিনৈকট্যের এই পর্দা অতিক্রামসাধ্য নয়। তাই কেবলই পর্দা, কেবলই পর্দা । দূরত্ব সে যতো দূরত্বই হোক না কেনো তা অতিক্রম করা সম্ভব৷ কিভু অতিনৈকট্য অনতিক্রমণীয়। এই অতিনৈকটোযের কারণেই আল্লাহ অদর্শিত ও সংগুপ্ত। এই অদৃশ্াতা ও সংগুপ্তি ইলমে হুজুরী লাভের অন্তরায় । সুফিয়ায়ে কেরাম ইলমে লাদুনী লাভ করে থাকেন। এই ইলমে লাদুন্নী কিন্তু হুসুলিও নয় হুজুরীও নয় (অর্জনযোগ্য কিংবা অনুধাবনযোগ্য নয়)। তাদের জ্ঞান নিছক জাত কর্তৃক দভায়মান। এর তত্ত্ব ও অৰস্থা গবেযণাযোগ্য নয় বলে এক্ষেত্রে গবেষণা বৈধও নয় । তবে ক্লপকভাবে একে গবেষণা বলা যেতে পারে। যেমন কোনো কোনো সুফী বলেছেন। তাঁদের উক্তিসমূহ শরিয়তসম্মত ব্যাখ্যার পটভূমিতে উপস্থাপিত করতে হয়েছে। হাদিস শরীফে এসেছে, রসুল স. সর্বক্ষণ আল্লাহর জিকিররত থাকতেন _ এই জিকির হুসুলিও নয় হুজুরীও নয়। মুখের জিকির তো নয়ই ৷ সার্বক্ষণিক মৌখিক জিকির অসম্ভব । সার্বক্ষণিক জিকিরই মূল জিকির । এই জিকিরের স্তর অত্যন্ত উচ্চ । তাফাক্কুর বা ফিকিরই কেবল ওই মূল জিকিরের স্তর পর্যন্ত পৌছে দিতে পারে। এ জন্য আল্লাহ ‘'উলুূল আলবাব’ বা বোধশক্তিসম্পন্নদের বৈশিষ্টাকে সার্বক্ষণিক জিকিরের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন । এর পরে উল্লেখ করেছেন চিন্তা গবেষণার কথা । চিন্তা গবেষণা ওই জিকির পর্যন্ত পৌঁছতে সহায়তা করে। ওই জিকির মূল প্রতিচ্ছায়া স্বরূপ, যা অক্ষয়, অব্যয়। তাই দাড়িয়ে বসে এবং শুয়ে জিকির কনা অর্থ সর্বক্ষণ জিকি কল্মা । তাফাক্ুকুরের পূর্ঘে জিকিয়ের উল্লেখ করা হয়েছে এ জন্য যে, কেবল জ্ঞান বা চিন্তা গবেষণা বিশুদ্ধ নির্দেশনা ও সিদ্ধান্ত তাফসীরে মাযহারী/৪০৮

— পৃষ্ঠা ৪০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।