আকাশ ও পৃথিবীর সৃষ্টিতত্ব নিয়ে চিন্তাভাবনা করা ইবাদত । একে বলে তাফাক্কুর ৷ এই বিশাল রহস্যময় সৃষ্টি আল্লাহৃতায়ালার অপার ক্ষমতাকে নির্দেশ করে। তার প্রজ্ঞা, কৌশল এবং এককত্বকে প্রয়াণিত করে। হজরত আলী বলেছেন, রসুল স. এরশাদ করেন, তাফাক্কুরের মতো কোনো ইবাদত নেই। শোয়াবুল ইমানে বায়হাকী এবং দোয়াফায় ইবনে হাব্বান এই হাদিসটি উল্লেখ করেছেন । অবশ্য উভয়েই বলেছেন, হাদিসটি দুর্বল । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, এক ব্যক্তি রাতে শুয়ে আকাশের-দিকে তাকিয়ে ছিলেন। তার দৃষ্টি নিবদ্ধ ছিলো বিশ্ময়ঘেরা নক্ষত্রমন্ভলে। তিনি অভিভূত হলেন এবং সাক্ষ্য দিলেন, নিশ্চয়ই আমার প্রভুপ্রতিপালক সত্য, আমার সষ্টা সত্য । হে আমার আগ্লাহ! ঙুমি আমাকে মার্জনা করো। আন্লাহ তার প্রতি রহমত বর্ষণ করলেন এবং তাঁকে ক্ষমা করে দিলেন। আবু শায়েখ, ইবনে হাব্বান, সা'লাবী। যুক্তিবিদগণেৱ নিকট ফিকিরের অর্থ হলো অজানা কোনোকিছুকে জানবার চেষ্টায় চিন্তাকে দৃঢ়ভাবে নিবদ্ধ করা। কামুস অভিধানে রয়েছে, কোনোকিছুকে জ্ঞানায়ত্ব করার প্রয়াসকে ফিকির বলে। সিহাহ্ খন্থে জুহুরী লিখেছেন, ফিকির হলো জ্ঞানের পথ বা পদ্ধতি যা চূড়ান্ত বোধ পর্যন্ত পৌছাতে সহায়তা করে। ফিকিৱ করবার যোগ্যতা কেবল মানুষেরই আছে । প্রজ্ছা দেয়া হয়েছে কেবল মানুষকেই ৷ অন্য সকল সৃষ্টির অনুভূতি আছে কিন্তু প্রকৃষ্ট বুদ্ধি নেই যা চিন্তার আওতায় আনা সম্ভব সে বিষয়েই কেবল ফিকির বা গবেষণা করা সম্ভব । এ জন্য চিন্তা পরিচালিত কোর না। কারণ, তিনি বোধাতীত। কোনো কোনো আলেম বলেছেন, ফিকির শব্দটি ফারাক শব্দের বিপরীত । ফারাক অর্থ পৃথক হওয়া । আর ফিকির হচ্ছে পৃথকতাবিরুদ্ধ। ফিকির সম্মিলিত তত্ব পর্যন্ত পৌছতে সক্ষম। আমি বলি, সকল বিষয়ে গবেষণা করো, কিন্তু আল্লাহ্র অস্তিত্বের গবেষণা থেকে বিরত হও । কেননা সপ্তম আসমান থেকে আল্লাহর কুরসী পর্যন্ত রয়েছে সাত হাজার নূরের আড়াল । তার পরে আল্লাহর অস্তিত্ব, যা অবোধ্য । আবু শায়েখ হজরত ইবনে আব্বাস থেকে এরকম বর্ণনা করেছেন। ইবনে আব্বাসের দ্বিতীয় বর্ণনায় এসেছে, গবেষণা নিবদ্ধ রাখো সৃষ্টির সীমানায়, স্টার অস্তিত্ব সম্পর্কে গবেষণায় প্রবৃত্ত হয়ো না। কারণ, তিনি অননুমানীয় । হজরত আবু জরের বর্ণনায় এসেছে, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করো, আল্লাহ্কে চিন্তায়ত্ত করতে চেয়ো না। এরকম করলে ধ্বংস হায়ে যাবে। ইবনে আব্বাসের মাধ্যমে আবু নাঈম বর্ণনা করেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আগ্লাহ্র জাত স্পর্কে গবেষণা কোর না। আওসাত পুস্তকে তিবরানী শিথিল সনদের মাধ্যমে উল্লেখ তাফসীরে মাযহারী/৪০৭
— পৃষ্ঠা ৪০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।