আয়াতে রোগীদের নামাজের কথা বলা হয়নি । সাধারণ তাফসীরকারদের মত এই যে, সার্বক্ষণিক জিকিরের কথা বলা হয়েছে এই আয়াতে । কেননা সকল সময় মানুষ দাড়ানো, বসা কিংবা শোয়া অবস্থাতেই থাকে। রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি জান্নাতের বাগানে পরিভ্রমণ করতে পছন্দ করে, সে যেন আল্লাহর জিকির অত্যাধিক পরিমাণে করে। হাদিসটি হজরত মুয়াজ থেকে বর্ণনা করেছেন ইবনে আৰী শায়ৰা এবং তিবরানী ৷ একথা যদি মেনেও নেয়া যায় যে, আয়াতটি রোগীদের নামাজ সম্পর্কে নাজিল হয়েছে, তবুও এখানে চিৎ হয়ে শুয়ে নামাজ পড়াতে কোনো বাধা নেই। ইমাম শাফেয়ী বর্ণিত নিয়ম এখানে সম্পূর্ণ প্রমাণিত হয় না। ইবনে হুন্মাম হজরত ইমরান ৰিন হোসাইন থেকে বর্ণনা করেছেন, হজরত ইমরানের ফোড়া হয়েছিলো। হাদিস শরীফে চিৎ হয়ে শোয়ার বর্ণনা ছিলোনা বলে তিনি চিৎ হয়ে শুতে পারতেন না। তাই তাঁর বর্ণনায় চিৎ হয়ে শোয়ার কথা আসেনি। তবে নাসাঈ বর্নিত হাদিসের সূত্র সঠিক প্রমাণিত হলে অবশ্য ইমাম শাফেয়ীর দলিল মজবুত হতে পারে। হজরত আলীর মাধ্যমে বর্ণিত হাদিসের সূত্রশৃংখলে দুর্বল বর্ণনাকারী রয়েছে - তাই এ হাদিসটিও দলিল বলে গ্রহণীয় হতে পারে না। ইমাম আবু হানিফা বলেছেন, চিৎ হয়ে শুতে হবে। না পারলে কাত হয়ে নামাজ পড়বে । কারণ তীর মতে, নামাজে রুকু সেজদার গুরুত্ব অত্যধিক । তিনি বলেছেন, যে দাড়াতে পারে, কিন্তু রুকু সেজদা করতে সমর্থ নয়, তার পক্ষে বরং বসে নামাজ পড়াই উত্তম ৷ কারণ উপবিষ্ট অবস্থার ইশারা সেজদার নিকটবর্তী । দাড়ানো অবস্থার ইশারা সেজদা থকে দূরবর্তী ৷ কিন্তু জযহুরের অভিমত, দাড়াতে সমৰ্থ হলে ৰসে নামাজ পড়া বৈধ হৰে না । সেজদার গুরুত্বের দিকে লক্ষ্য করতে গেলে কেয়ামের (দাড়ানোর) গুরুত্বকে খাটো করতে হয় (রুকু সেজদার মতো কেয়ামও ফরজ) । চিৎ হয়ে শুয়ে নামাজ পড়লে ইশারা কাবার দিকেই হয়। কাত হয়ে শুলে ইশারা হবে পায়ের দিকে। কাজেই কাত হওয়া অপেক্ষা চিৎ হওয়ার গুরুত্ই বেশী । ইমাম মালেক, ইমাম আহমদ এবং ইমাম শাফেয়ীর নিকট রুকু সেজদার গুরুত্্ কেয়াম অপেক্ষা বেশী নয়। নামাজের স্তম্ভ হিসাবে তিনটি অবস্থাই সমান গুরুতুবহ । এ কারণেই দাঁড়াতে সমর্থদের জন্য উপবেশন করা বৈধ নয়। তার জন্য দভায়মান অবস্থাতেই রুকু সেজদার ইশারা করা আবশ্যিক । এবার আসা যাক চিৎ হয়ে শোয়ার ব্যাপারটিতে ৷ চিৎ হয়ে শুলে মুখ কাবার দিকে থাকে না। থাকে আকাশের দিকে। ডান কতে শুলেই বরং কাবার দিকে মুখ থাকে। পায়ের দিকে নয় । নির্দেশ রয়েছে, যেখানেই থাকুন, মুখ মন্ডল রাখবেন কাবার দিকে” কালাম পাকের এই আয়াতটি লক্ষণীয় । তাফসীরে মাযহারী/৪০৬
— পৃষ্ঠা ৪০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।