Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানীগণের বৈশিষ্ট্যহচ্ছে __ তারা দাড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণমগ্নু থাকেন। সার্বক্ষণিক জিকির, ফিকির, তাসবীহ, ইনস্তেগফার, দোয়া, বিনয় _ ইমানের ও জ্ঞানের পরিচয় । যারা এই বেশিষ্ট্যাবলীবিমুক্ত তারা চতুস্পদ জত্তু অপেক্ষা নিকৃষ্ট । কারণ চতুষ্পদ জস্তুরাও তাদের নিজস্ব নিয়মে তাসবী পাঠ করে। ইমাম বাগৰী লিখেছেন, হজরত আলী, হজরত ইবনে আব্বাস, নাখয়ী এবং কাতাদার অভিমত, এই আয়াতের জিকির অর্থ নামাজ - দাড়িয়ে নামাজ পড়া, না পারলে বসে, তাও না পরলে শুয়ে । এর সমর্থনে রয়েছে সুরা নিসার ওই আয়াতটি যেখানে বলা হয়েছে, ‘যখন তোমরা নামাজ সম্পন্ন করো তখন আল্লাহ্‌কে স্মরণে রাখো দাড়ানো অবস্থায়, উপবিষ্ট অবস্থায় এবং শায়িত অবস্থায় । হজরত ইমরান বিন হোসাইন বলেন, আমি রসুল স. কে অসুস্থ ব্যাক্তির নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি স. বললেন, দাড়িয়ে নামাজ পড়ো; না পারলে বসে পড়ো। তাও না পারলে শুয়ে নামাজ পড়ো। বোখারী, আসহাবে সুনানে আরবা । নাসাঈ এই হাদিসের সঙ্গে সংযোজন করেছেন, শুয়ে কাত হয়ে না পড়তে পারলে চিৎ হয়ে পড়ো আল্লাহ কাউকে তার সাধ্যবহির্ভূত নিদেশ দেন না। হজরত আলী বর্ণনা করেন, রোগগ্রস্ত ব্যক্তি দীড়িয়ে নামাজ পড়তে চেষ্টা করবে না পারলে বসে নামাজ পড়বে। সেজদা আদায় করতে সক্ষম না হলে ইশারায় সেজদা করবে। সেজদার ইশারা রুকু অপেক্ষা অধিক নত হয়ে করবে। বসতে সক্ষম না হলে ডান কাত হয়ে কেবলার দিকে মুখ করে শুয়ে নামাজ পড়বে । এ রকম না পারলে পা কেবলার দিকে দিয়ে চিৎ হয়ে শুয়ে নামাজ পাঠ করবে । দাৱা কুতনি ৷ এই হাদিসের একজন বর্ণনাকারীর নাম হোসাইন ৰবিন জায়েদ _ ইবনুল মাদিনী তাকে দুর্বল বলেছেন। অন্য আরেক বর্ণনাকারী হাসান বিন হাসান মাতরুক (অনির্ভরযোগ্য)। এই হাদিসের প্রেক্ষিতেই ইমান শাফেয়ী সিদ্ধান্ত দিয়েছেন, রোগী ব্যক্তি দাড়াতে অসমর্থ হলে বসে-বসতে না পারলে ডান কাতে গুয়ে-তাও না পারলে কেবলার দিকে পা ছড়িয়ে দিয়ে চিৎ হয়ে শুয়ে ইশারায় রুকু সেজদা আদায় করে নামাজ সম্পন্ন করবে। ইমাম মালেক এবং ইমাম আহমদের অভিমতও প্রায় এরকমই । পার্থক্য শুধু এতটুকু যে, ইমাম শাফেয়ী বলেছেন, ডান কাতে শুতে অক্ষম হলে চিৎ হয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। আর ইমাম মালেক ও ইমাম আহমদের মতে ডান কাতে শোয়ার ক্ষমতা থাকা সত্বেও চিৎ হয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবে। ইমাম আবু হানিফা বলেছেন, বসতে অক্ষম হলে কেবলার দিকে পা রেখে চিৎ হয়ে শুয়ে নামাজ আদায় করবে । চিৎ হতে না পারলে ডান কাতে শুয়ে নামাজ পড়তে পারবে। তিনি আরো বলেছেন, এই আয়াতে কিংবা সুরা নিসার উপরোল্লিখিত তাফসীরে মাযহারী/৪০৫

— পৃষ্ঠা ৪০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।