Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ফারা বলেছেন, ইহুদীরা বলতো, আমরা আগে থেকেই বিশ্বাস, সালাত ও আনুগত্য নিয়ে আছি। তারা এরকম বলতো বটে, কিন্তু রসুল স.এর উপর বিশ্বাস স্থাপন করতো না। তাদের কারণেই এই আয়াত নাজিল হয়েছে। ইবনে আবী হাতেম বিভিন্ন সূত্রে তাবেয়ীনদের একটি দল থেকে এরকমই বর্ণনা করেছেন। এই বৰ্ণনাটিও এই আয়াত নাজিলের আর একটি কারণ হওয়াতে কোনো বাধা নেই । বাগৰী হজৱত ইকরামার মাধ্যমে লিখেছেন, এই আয়াত ফাখখাজ এবং অন্য একজন ইহুদী আলেম আশাইয়া’র সম্পর্কে নাজিল হয়েছে। তারা আলেম বলে গর্ববোধ করতো এবং মানুষকে বিভ্রান্ত করতো। মুজাহিদ বলেছেন, হজরত ইব্রাহিমের বিশেষ মর্যাদার কথা শুনে ইহুদীরা আনন্দিত হৃতোকিস্তু প্রকৃত অৰ্থে তারা তাঁকে মানতো না। কাতাদা ও মুকাতিল বলেছেন, খয়বরের ইহুদীরা রসুল স. এর নিকটে উপস্থিত হয়ে বললো, আমরা আপনাকে চিনি এবং মান্য করি। মুসলমানদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই । আমরা তাদের সাহায্যকারী ৷ মুসলমানেরা তাদের ছলছাতুরী ধরতে পারতেন না বলে তাদের প্রশংসা করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। বলতেন, তোমরা ঠিকই বলেছো। ওই সমস্ত ইহুদীদেরকে চিহ্নিত করতেই অবতীর্ণ হয়েছে এই আয়াত। আসমান ও জমিনের নিরঙ্কুশ আধিপত্য কেবল আল্লাহর । বৃষ্টিপাত, রিজিক বন্টন, শস্যোৎপাদন, খনিজ সম্পদ __ সব কিছুই তার অধিকারাধীন। তাই তিনি যা খুশী তাই করতে পারেন। যেমন ইচ্ছা হুকুম জারী করতে পারেন। আর তিনি সঞচল বিষয়ে সর্বশক্তিমান । অবিশ্বাসী কপটদেরকে শাস্তিদান করতে তিনি সম্পূর্ণ সক্ষম। একথা বলে ইহুদীদের ন্যাককারজনক উক্তি ‘আল্লাহ ফকির’ - এর জবাব দেয়া হয়েছে। তিবরানী এবং ইবনে আবী হাতেম হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, কুরাইশরা ইহুদীদেরকে জিজ্ঞেস করলো, হজরত মুসা কী মোজেজা নিয়ে এসেছিলেন? ইহুদীরা বললো, লাঠি এবং শুদ্র হস্ত । এরপর কোরাইশরা গেলো খৃষ্টানদের কাছে। বললো, হজরত ঈসা কী মোজেজা নিয়ে এসেছিলেন? খৃষ্টানেরা বললো, তিনি জন্মান্ধকে চক্ষু দান করতেন, কুষ্ঠরোগীকে নিরাময় করতেন এবং মৃতকে জীবিত করতে পারতেন । তাদের কথা শুনে কুরাইশরা এসে উপস্থিত হলো রসুল স. এর কাছে। আবেদন জানালো, দোয়া করুন, আল্লাহ যেনো আমাদের জন্য এই সাফা পাহাড়কে সোনার পাহাড় বানিয়ে দেন । রমুল স. দোয়া করলেন। তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত । তাফসীরে মাযহারী/৪০৩

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।