Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

বোখারী ও মুসলিম, হামিদ বিন আব্দুর রহমান বিন আউফের মাধ্যমে এবং বাগবী, বোখারী সূত্রে আলকামা বিন ওয়াক্কাসের মাধ্যমে বর্ণনা করেন, মারওয়ান তার দরবার থেকে অন্য এক স্থানে গিয়ে হজরত হবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, আমরা তো সকলেই আপনাপন কর্মকান্ডে পরিতুষ্ট । আর আমরা এ রকমও চাই যে, সৎকার্যের মূল্যায়ন হোক। তবে কি আমাদেরকেও শাস্তি দেয়া তবে?’ ইবনে আব্বাস বললেন, এই আয়াতের সঙ্গে তোমাদের সম্পর্ক কোথায়? মুনাফিকদের একটি ঘটনা সম্পর্কে নাজিল হয়েছে এই আয়াত । একবার রসুল স. ইহুদীদের নিকট কতিপয় প্রশ্ন করলেন। তারা সঠিক জবাব না দিয়ে অন্য কথা বললো । এভাবে আল্লাহর রসুলকে ধোকা দিতে পেরেছে ভেবে তারা খুশী হলো শুব । আবার সঠিক জবাব দিয়েছে বলে প্রশংসাও পেতে চাইলো । এ পর্যন্ত বলে হজরত ইবনে আব্বাস এই আয়াতটি পাঠ করলেন। বোখারী ও মুসলিম হজরত আবু সাইদ খুদরী থেকে লিখেছেন, কতিপয় মুনাফিকের অভ্যাস ছিলো এমন __ তারা যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকতো । এভাবে বাহানা করে যুদ্ধ থেকে অব্যাহতি লাভ করে তারা খুশী হতো খুব । রসুল স. জেহাদ থেকে প্রত্যাবর্তন করলে তার কাছে কসম খেয়ে নানা ওজর আপত্তি পেশ করতো তারা। আবার আশা করতো, ওজর না থাকলে তারা যুদ্ধযাত্রা করতে পিছপা হতো না, যুদ্ধের খাটি উদ্দেশ্য তাদের ছিলো, তাই তাদের প্রশংসা করা হোক । সাহাবীগণ যুদ্ধ করে যে প্রশংসাভাজন হয়েছেন, যুদ্ধ না করেই মুনাফিকরা সেই প্রশংসার দাবীদার হতো । তাদের এহেন আচরনের পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে এই আয়াত । আবদ তার তাফসীরে জায়েদ বিন আসলামের বর্ণনা থেকে লিখেছেন, মারওয়ানের দরবারে উপস্থিত ছিলেন হজরত রাফে বিন খাদীজ এবং জায়েদ বিন ছাবেত ৷ মারওয়ান জিজ্ঞাস করলেন, এই আয়াত কার শানে নাজিল হয়েছে? হজরত রাফে বললেন, কতিপয় মুনাফিক জেহাদ থেকে বিরত থাকতো । তারা বলতো, আমরা আন্তরিকভাবে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত, কিন্তু বিশেষ কারণে যাওয়া স্তব হচ্ছে না । ওই মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে এই আয়াত ৷ এই জবাব মারোয়ানের মনঃপুত হলো না। তিনি জায়েদ বিন ছাবেতকে বললেন, আমি আপনাকেআন্লাহ্রকসম দিয়ে জিজ্ঞেস করছি আপনি কি বিষয়টি জানেন? হজরত জায়েদ বললেন, হ্যা । বিষয়টি এরকমই । উপরে বর্ণিত দুটি ঘটনাই এই আয়াত নাজিলের কারণ । মদীনার ইহুদী এবং মুশরিক উভয় শ্রেণীর মুনাফিকদের সম্পর্কেই নাজিল হয়েছে এই আয়াত । এভাবেই ঘটনা দু'টির সামঞ্জস্য বিধান হতে পারে। তাফসীরে মাযহারী/৪০২,

— পৃষ্ঠা ৪০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।