তার সাথে। সামঞ্জস্য সাধনার্থে একথা বলা যেতে পারে যে, দু'জনই ছিলেন কাবের সঙ্গে কথোপকথনকারী। আয়াতের শেষে সৰর ও তাকওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে দৃঢ় সংকল্প সৃষ্টি হয় সবর ও তাকওয়ার মাধ্যমেই । কর্মে দৃঢ়সংকল্প মূলতঃ ধৈর্য ও সাবধানতারই সমীভূত পরিনাম । আতা বলেছেন, ‘আজমিল উমুর’ (দৃঢ় সংকল্প) অর্থ প্রকৃত ইমান । আমি বলি, সবর অর্থ পরীক্ষাক্ষণে অসতর্ক না হওয়া, আনুগত্যশীলতা বজায় রাখা এবং আপতিত বিপদে আক্ষেপ না করা। কিনু অনিষ্ট করতে উদ্যত কাফেরদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা সবর বিরোধী নয়। যেমন কাব বিন আশরাফের এই ঘটনা । সূরা আলে ইমরান £ আয়াত ১৮৭ AME HANI MN GEL MII JONES NN BABU BLES oUF ELINS (0 স্বরণ কর, যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল আল্লাহ তাহাদের এবং উহা গোপন করিবে না;' ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও স্বল্প মূল্যে বিক্রয় করে' সুতরাং তাহারা যাহা ক্রয় করে তাহা কত নিকৃষ্ট । হজরত কাতাদা বলেছেন, আল্লাহ আলেমদের নিকট থেকে এ অঙ্গীকার নিয়েছিলেন যে, যা জানো তা অন্য লোককে জানাও। কোনো কিছু গোপন করো না। ইল্মকে গোপন করলে ধ্বংস অনিবার্য । হজরত আবু হোরায়রা বলেছেন, আল্লাহ্ আহলে কিতাবদের নিকট থেকে এই সর্মে অঙ্গীকার নিয়েছেন যে, আমি তোমাদের কাছে যা বর্ণনা করি তা গোপন কোর না। অতঃপর তিনি এ আয়াত পাঠ করলেন। পুনরায় বললেন, যে তার জ্ঞানকে গোপন করবে কিয়ামতের দিন তার মুখে লাগিয়ে দেয়া হবে আগুনের লাগাম । বিশুদ্ধ সূত্রে এই বৰ্ণনাটি পেশ করেছেন আহমদ ও হাকেম । ইবনে মাজা উল্লেখ করেছেন হজরত আনাস থেকে । বাগবী লিখেছেন, হাসান বিন আম্মারা বর্ণনা করেন, হাদিস বর্ণনা করা ছেড়ে দিয়েছেন জেনেও জুহুরীর নিকট গেলাম । তাফসীরে মাযহারী/৪০০
— পৃষ্ঠা ৪০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।