Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

মাহিসার ভাই খাভিসা ছিলো কাফের । তারা দুজনই ছিলো ইহুদী সম্পৃদায়ভুক্ত। খাভিসা বললো, তুমি শাগিনাকে মারলে কেনো? আল্লাহর কসম! তোমার পেটের অধিকাংশ চর্বি তার সম্পদ থেকে সৃষ্ট । মাহিসা বললেন, আল্লাহর কসম! ভ্রাতৃহস্তার হুকুম পেলে আমি তোমাকেও হত্যা করবো । খাভিসা বললো, মোহাম্মদের হুকুমে তুমি তোমার ভাইকেও হত্যা করবে! মাহিসা বললেন, হ্যা । খাভিসা বললো, আশ্চর্য! মোহাম্মদের দ্বীন তোমাকে এতোদূর পৌছে দিয়েছে! এরপর খাভিসাও মুসলমান হয়ে গেলেন কাব নিহত হওয়ার পর ইহুদীরা ভীত সন্তস্ত হয়ে গেলো । তাদের নেতারা অবনত হলো । ষড়যন্ত্র ও শত্রুতা থেকে বিরত হলো তারা। ইবনে সা’দ বলেন, ইহুদীরা ভীত হলো । ভারা রসুল স. এর খেদমতে হাজির হয়ে বললো, আমাদের সরদারকে অজ্ঞাতসারে হত্যা করা হয়েছে। রসুল স. কাবের অসৎ আচরণের বিবরণ দিলেন সে মক্কার মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহিত করেছে। কাব্য চর্চার নামে দুঃখ দিয়েছে আল্লাহ ও তাঁর রসুলকে ৷ রসুল স. তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানালেন । একটি সন্ধিপত্ৰ লিপিবদ্ধ করা হলো। সন্ধিপত্রটি তিনি গচ্ছিত রাখলেন হজরত আলীর কাছে। মাসআলা ঃ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইমাম শাফেয়ী বলেছেন, যদি কেউ রসুল স. কে গালি দেয়, অসম্মানজনক উক্তি করে অথবা অন্য কোনো উপায়ে দুঃখ দেয় তবে তাকে হত্যা করা বৈধ । সে সন্ধিসূত্রে আবদ্ধ থাক অথবা নাই থাক । ইমাম আবু হানিফা বলেন, সন্ধিসূত্রে আবদ্ধ কেউ রসুল স.কে গালি দিলে তাকে হত্যা করা বৈধ নয় । তাঁকে স. গালি দেৱা কুফরী । এবং কাকেরদের সঙ্গে সন্ধি বৈধ (সন্ধি তো পূর্বাহ্নেই হয়) তবে কাবের হত্যাকান্ডটি এই কারণে যে, সে ছিলো সন্ধির অঙ্গীকার ভঙ্গকারী । মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহায়তা দান করা হবে না এরকম সন্ধিপত্র পূর্বাহনেই সম্পাদিত থাকা সত্বেও সে মক্কায় গিয়ে মুশরিকদেরকে রসুল স. বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করেছিলো। মাসআলা ৪ এই হত্যাকান্ডের জন্য মোহাম্মদ বিন মোসলেমা এবং আবু নায়েলাকে বিশ্বাসঘাতক বলা বৈধ নয়। হজরত আলীর মজলিসে এক ব্যক্তি এরকম বলতেই তিনি তাকে কতল করেছিলেন । নিরাপত্তার অঙ্গীকার দেয়ার পর হত্যা করলেই কেবল বিশ্বাস ঘাতকতার প্রশ্ন ওঠে। কিন্তু এখানে মোহাম্মদ বিন মোসলেমা এবং তার সঙ্গীগণ নিরাপত্তা দানের অঙ্গীকার করেননি । তাদের কথাবার্তা ছিলো খাদ্য ক্ৰয় এবং বন্ধক দান সম্পর্কিত। জ্ঞাতব্য $ বিশুদ্ধ বর্ণনায় এসেছে, কাবের সঙ্গে কথা বলেছিলেন মোহাম্মদ বিন মোসলেমা ৷ কিন্তু অধিকাংশ বর্ণনাকারী বলেছেন, আবু নায়েলা কথা বলেছিলেন তাফসীরে মাযহারী/৩৯৯

— পৃষ্ঠা ৪০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।