Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

বাইরে বেরিয়ে এলো । তার চাদর থেকে ছড়িয়ে পড়ছিলো সুঘ্রাণ । আবু নায়েলার দল বললেন, চলো। শোয়াবে আজুয পর্যন্ত হাঁটতে হাঁটতে যাই । ওখানে বসেই কথাবার্তা বলি । কাব বললো, চলো। আবু নায়েলা বললেন, খুব সুস্বাণ যে! কাৰ বললো, আরবের সর্বাপেক্ষা রূপসী রমনী এখন আমার স্ত্রী । আবু নায়েলা বললেন, অনুমতি হলে আমি একটু সুবাস নেই ৷ কাব বললো, নাও । আবু নায়েলা কাবের মাথায় হাত রাখলেন এবং হাতে খুশবু মেখে নিয়ে বললেন, এই রাতের মতো এতো সুগন্ধ আর কোনোদিন পাইনি। কাব ছিলো সুদর্শন। মাথায় ছিলো কোকড়ানো চুল । মেশকের পানির সঙ্গে আম্বর মিশিয়ে কানে পিঠে লাগাতো সে। আবু নায়েলা চলতে চলতে বারবার তার মাথায় হাত ঘষে ঘষে সুঘবাণ নিচ্ছিলেন। একসময় অতর্কিতে তিনি তার চুল সজবুতভাবে ধরে ফেললেন এবং সাথীদেরকে বললেন, আল্লাহর দুশমনকে হত্যা করো । উপরযুঁপরি চললো তলোয়ারের আঘাত ৷ মোহাম্মদ বিন মোসলেমা বলেছেন, আমি আমার কোষাবদ্ধ ধারালো খঞ্জরটি বের করলাম। কাব খুব জোরে চিৎকার করে উঠলো । তার চিৎকার শুনে আশপাশের ঘরগুলোতে আলো জ্বলে উঠলো । আমি আমার খঞ্জরটি আমূল বিদ্ধ করে দিলাম তার পেটে । মাটিতে পড়ে গেলো খঞ্জরবিদ্ধ কাব। ইবনে সা’দ বর্ণনা করেছেন, আবু আবাস কাবের বগলে আঘাত করলেন। অন্য সকলে কেটে নিলেন তার মাথা । একটি আঘাত এসে লাগলো হারেস বিন আউস বিন মুআজের মাথায়। পাহারারত ইহুদীদের ভয়ে আমরা দ্রুত চলে আসছিলাম ৷ রক্ত প্রবাহিত হচ্ছিলো হারেস বিন আউসের মাথা থেকে ৷ কিছুটা পিছিয়ে পড়েছিলেন তিনি৷ তিনি বলে উঠলেন, রসুল স. এর নিকট আমার সালাম পৌছে দিও ৷ তার কথা শুনে অন্য সকলে পিছিয়ে এলেন এবং তাকে সঙ্গে নিয়ে চললেন রসুল স. এর খেদমতে । বাকীয়ে গারকাদ যখন তারা পৌছলেন, তখন রাত্রি প্রায় শেষ । তারা সমস্বরে উচ্চারণ করলেন, আল্লাহু আকবর । রসুল স. তখন নামাজ পড়ছিলেন। তকবীর ধ্বনি শুনে তিনিও তকবীর উচ্চারণ করলেন। বুঝলেন, কাবকে হত্যা করা হয়েছে। একটু পরেই তারা মসজিদে নববীতে পৌছে দেখতে পেলেন, রসুল স. দরোজায় দাড়িয়ে রয়েছেন। তিনি স. বললেন, তোমাদেরকে খুব খুশী দেখতে পাচ্ছি। তারা বললেন, হে রসুল স.! আপনাকেও আমরা আনন্দচিত্ত দেখছি । তারা কাবের মস্তক রেখে দিলেন রসুল স. এর সামনে । তিনি স. আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আহত হারেসের জখমের উপর তিনি তার পবিত্র থুথু লাগিয়ে দিলেন। জখম যন্ত্রনা চলে গেলো তংক্ষণাৎ। আপনাপন গৃহে ফিরে গেলেন সকলে। সকাল হলো ৷ রসুল স. বললেন, ইহুদীদেরকে হত্যা করো _- যাকে হাতের কাছে পাও মাহিসা বিন মাসউদ হত্যা করলেন ইহুদী ব্যবসায়ী শাগিনাকে। তাফসীরে মাযহারী/৩৯৮

— পৃষ্ঠা ৩৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।