আলোচনা জুড়ে দিলেন। দুই কবি কিছুক্ষণ তাদের কবিতাপরস্পরকে আবৃত্তি করে শোনালেন । এরপর আবু নায়েলা বললেন, আমি তোমার কাছে এসেছি এক কাজে। কিন্তু আগে কথ৷ দাও ব্যাপারটা গোপন রাখবে? কাব বললো, ঠিক আছে। আৰু নায়েলা বললেন, আমাদের হয়েছে এক মুসিবত! এমন এক ব্যক্তি আমাদের এখানে এসেছে, যার জন্য সমগ্র আরব দেশই আমাদের শত্রু । সকলের সঙ্গেই আমরা সম্পর্কছিন্ন। ক্ষুধায় কষ্ট পাচ্ছে আমাদের পরিবার পরিজনেরা । কাব ৰললো, আমি তো আগেই বলেছি, শেষ পর্যন্ত এরকমই হবে। আবু নায়েলা বললেন, আমার সঙ্গী রয়েছে আরো কয়েকজন। আমরা তোমার কাছে খাদ্য কিনতে এসেছি । এর জন্য আমরা বন্ধক রাখতে প্রস্তুত । কাব বললো, তোমাদের সন্তানদেরকে বঙ্ক রাখো । আনু নায়েলা বললেন, “এরকম বঙ্গক রাখাতো অত্যন্ত লজ্জাকর। বরং পরিশোধের সময় আমরা এক ওসকের বিনিময়ে দুই ওসকের বন্ধক রাখলাম । কাব বললো, তবে তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো । আবু নায়েলা বললেন, তা কি করে সম্ভব! তুমি আরবদের মধ্যে সর্বাপেক্ষা সম্ত্রান্ত, সুপুরুষ । তোমার সৌন্দর্য দেখে কোনো মহিলাই আত্মসংবরণ করতে পারবে না। আমরা বরং আমাদের যুদ্ধান্রগুলো বন্ধক রাখবো । তুমি তো জানোই অস্ত্রের প্রয়োজন আমাদের কতোটুকু । কাব বললো, আচ্ছা । আবু নায়েলা তার দলের নিকট ফিরে এলেন । এই কৌশলটিকে পছন্দ করলেন সকলে । তারা রসুল স.কে পূৰ্ণ ঘটনা জানালেন । মোহাম্মদ বিন ইসহাক এবং ইমাম আহমদ বিশুদ্ধ সূত্রে হজরত ইবনে আব্বাসের বিবরণ উল্লেখ করেছেন এরকম, রাত্রিকালে রসুল স. এই দলটিকে বাকীয়ে গারকাদ পর্যন্ত এগিয়ে দিলেন। বললেন, আল্লাহ্র উপর নির্ভর করে এগিয়ে যাও হে আল্লাহ, তুমি এদেরকে সাহায্য করো। চৌদ্দই রবিউল আউয়ালের রাত্রি । চরাচর জুড়ে জ্যোস্নার প্রাবন। রসুল স. ফিরে এলেন। সাহাবীদের ক্ষুদ্র দলটি চললেন কাৰ বিন আশরাফের গৃহাভিমুখে। আবু নায়েলা বললেন, আমি কাবের মাথার চুল যখন শক্ত করে ধরবো, তখন তোমরা তরবারী নিয়ে ঝাপিয়ে পড়বে তার উপরে কাবের বাড়িতে পৌছে আবু নায়েলা ডাক দিলেন। নতুন বিবাহিত কাব ডাক শুনে চাদর মুড়ি দিয়ে উঠে পড়লো । তার স্ত্রী তার চাদরের কোনা ধরে টেনে বললো. তুমি একটা জংলী। জংলী না হলে কেউ এসময়ে বের হ্য় । আমার তো ভয় করছে। বাইরে বেরিও না । ঘরে থেকেই তুমি তাদের সাথে কথা বলো। কাব বললো, আমি তাদের সাথে অঙ্গীকারাবদ্ধ । আর ওরাতো আমার আত্মীয়ই । মোহাম্মদ বিন মোসলেমা আমার ভাগ্নে আর আবু নায়েলা আমার দুখ ভাই । তারা আমাকে ডেকে তুলবেই। আর এরকম নেতিবাচক আচরণ সস্তান্ত্র ব্যক্তির জন্য অশোভন । চাদর বেষ্টিত কাব তাফসীরে মাযহারী/৩৯৭
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।