Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আমার অংশ নিয়ে নেয়া হলো । আল্লাহ্‌ প্রতিশ্ৃর্তি দিলেন, তোমার কাছ থেকে যা নেয়া হয়েছে, তা ফিরিয়ে দেয়া হবে। মৃত্যুর পর তাকে এবং তার সকল বংশধরকে তোমার অভ্যন্তরে স্থাপন করা হবে। পৃথিবী কর্মের স্থান । ফল প্রদান করা হবে মৃত্যুত্তোর জীবনে ৷ বিনিময় দেয়া হবে যথানিয়মে । মন্দের বদলে মন্দ । ভালোর বদলে ভালো । বিশ্বাসীদের ধৈর্য ও আনুগত্য এবং অবিশ্বাসীদের অস্বীকৃতি ও মিথ্যাচার _- সবকিছুর পূর্ণবিনিময় দানের স্থান হিসাবে আখেরাতকেই নির্ধারণ করা হয়েছে। তবে কিঞ্চিত প্রতিফল অবশ্য কখনো কখনো দুনিয়াতেও মিলবে যেমন অন্য স্থানে আল্লাহ বলেছেন, “আমি ইব্রাহিমকে পৃথিবীতে বিনিময় দান করেছি। আখেরাতেও সে হবে সৎকর্ম পরায়নদের অন্তর্ভূত ৷' পৃথিবী ও আখেরাতের মধ্যবর্তী স্থান কবর। আখেরাতের বিনিময় লাভের প্রক্রিয়া শুরু হবে এই কবর থেকেই ৷ হজরত আবু সাইদ খুদরী বর্ণনা করেন, রসুল স. বলেছেন, কবর হবে জান্নাতের উদ্যানের মধ্য থেকে একটি উদ্যান অথবা দোজখের অগ্ন্গহবরগুলোর মধ্য থেকে একটি গহবর । পার্থিব জীবন প্রতারণা বৈ অন্য কিছু নয়। এখানকার সৌন্দর্য, সম্পদ চোখ ধাধিয়ে দেয় । অন্তরকে করে উদাসীন । দ্বিধা, সন্দেহ আর প্রচারনাপীড়িত এই পৃথিবী অনস্ত জীবনের বাস্তবতায় স্বপ্নের মতে৷ ধুসর, অস্তিত্বহীন । পৃথিবী মগ্নুরা সংকীর্ণ চিত্ত, অস্বচ্ছ দৃষ্টি সম্পন্ন । হজরত কাতাদা বলেছেন, এই আয়াতের শেষ শব্দটির (গুরর) অর্থ বাতিল। দুনিয়া অন্যের জন্য রেখে চলে যেতে হয় । পার্থিবতা অপসৃত হবে শ্রীঘ্রই । তাই পার্থিব জ্রীবনে তোমরা আল্লাহর আনুগত্যকে আশ্রয় করো। হাসান বসরী বলেছেন, দুনিয়া তৃণগুল্মাদির সজীবতার মতো (সাময়িক) । কিশোর কিশোরীদের ক্রীড়াকর্মের মতো (অস্থায়ী) । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহৃতায়ালা এরশাদ করেছেন, আমি পুণ্যবানদের জন্য দর্শনাতীত এবং শ্রবণাতীত নেয়ামতসমূহ প্রস্তুত করে রেখেছি,যা উপলব্ধিতেও ধারণ করা যায় না। প্রমাণ চাইলে পাঠ করো “ফালা তা’লামু নাফ্সুম মা উখফিয়ালাহুম মিন কুররতি আইয়ুনিন জাযা আম বিমা কানু ইযা'মালূন ৷' জান্নাতের একটি বৃক্ষের বিস্তৃতি এমন যে, একশ বছর ভ্রমণ করেও সেই বৃক্ষছায়ার সীমানা অতিক্রম করা যায় না। যদি প্রমাণ চাও তবে পড়ো _ ‘ওয়া জিল্তিম মামদূদ ৷’ সুবিস্তৃত ছায়া থাকবে সেখানে জান্নাতের যষ্টি পৃথিবী ও পার্থিবতা থেকে শ্রেয় । যদি চাও তবে পড়তে পারো __ “ফামান জুহৃজিহা আনিন্নার ওয়া উদ্খিল৷ল জান্নাতা ফ! খ্ব্দ ফাজা ।' বাগৰী ৷ অন্য সনদে বোখারী, মুসলিম । তাফসীরে মাবহারী/৩৯৪

— পৃষ্ঠা ৩৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।