সুরা আলে ইমরান £ আয়াত ১৮৪ Guz ted curs ret 0 st alo, SONG EET US RENE VE EES NESE oA 0 তাহারা যদি তোমার উপর মিথ্যা আরোপ করে, তোমার পূর্বে যে সব রসুল স্পষ্ট নিদর্শন, অবতীর্ণ গ্রন্থসমূহ এবং দীপ্তিমান কিতাবসহ আসিয়াছিল তাহাদের উপরও তো মিথ্যা আরোপিত হইয়াছিল। এই আয়াতে আল্লাহ্তায়ালা পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত উপস্থাপন করে তার প্রিয়তম রসুল মোহাম্মদ স. কে সাস্তবনা দিয়েছেন। বলেছেন, তারাও পেশ করেছিলেন সুস্পষ্ট নির্দশন, প্রোজ্জূল কিতাব । ইহুদীদের অস্বীকৃতি বংশপরম্পরায় চলে এসেছে । তাদের পূর্বপুরুষেরা যেমন ছিলো, এরাও তেমনি । তারা পূর্বে যেমন বিরুদ্ধাচরণ করতো, তেমনি এখনও করছে। এই বিরোধিতা নতুন নয় তাই দুঃখ করবার কিছু নেই । আগের নবীরা যেমন ধৈর্য ধারণ করেছিলেন, তেমনি এখনো ধৈৰ্য অবলম্বন করাই সমীচীন । সুরা আলে ইমরান £ আয়াত ১৮৫ চপ জন ০১৩১৮০৯৪৭ ০8429 2 4 24%, SIDS RIPE SLB ASF Tc LL TNA TOLLE NAA 0% 2 CMB EE LIISA FSS 2204 73 AF LS) 0 জীব মাত্রই মরণশীল। কিয়ামতের দিন তোমাদিগকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে । যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে সেই সফলকাম । এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছু নয়। পৃথিবীর জীবন স্থায়ী নয়। সামনে এগিয়ে আসছে মৃত্যু । অনড়, অবিচল মৃত্যু । মানুষসহ সকল সৃষ্টির এ এক আমোঘ পরিণতি । এ বিধান সকলের জন্য । ইমাম বাগবী লিখেছেন, হাদিস শরীফে এসেছে, যখন আল্লাহ হজরত আদমকে সৃষ্টি করলেন, তখন পৃথিবী অনুযোগ উত্থাপন করলো, আদম সৃষ্টিতে ED তাফসীরে মাযহারী/৩৯৩
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।