Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ইহুদীরা তাদের পূর্ববর্তী নবীদেরকে হত্যা করেছিলো। তাদের পরবর্তীরা পূ্ববর্তীদের এই আচরণকে পছন্দ করে যাচ্ছে। তাদের এই অশুভ পছন্দকে লিখে রাখা হচ্ছে। কিয়ামতে তাদের শাস্তির প্রাক্কালে আমার ফেরেশতারা বলবে, এবার আস্বাদ গ্রহণ করো জাহান্নামের জ্বলন্ত অগ্নশিখার ৷ ‘ আজাবুল হারীক্‌ ’ অর্থ যন্ত্রণাদায়ক লেলিহান আযাব । আস্বাদ গ্রহণ করা বোঝাতে এখানে “ভুকু শব্দটি উল্লেখিত হয়েছে। রূপক অর্থে সকল অনুভূতিকে এই শব্দটির অন্তর্ভূত করা যায়। দুর্বল ব্যক্তিদের কাছ থেকে সুদ গ্রহণ করে ইহুদীরা এক ধরনের আনন্দানুভব করতো । তাদের এই আনন্দানুভূতির অনুকূলে ব্যাঙ্গার্থে তাই ‘ভুকু’ শব্দটি ব্যবহৃত হয়েছে। "ইয়াদ’ অর্থ হাত । আয়াতে এর বহুবচন হিসাবে ‘আইদি' উল্লেখ করনা হয়েছে। এই শব্দটির সরাসরি অর্থ গ্রহণ করা হলে, হাত সমূহের মাধ্যমে তারা যা অর্জন করেছে-এ রকম বলতে হয়। কিন্তু প্রকৃত অর্থ হবে ‘কৃতকর্ম' । দহন যন্ত্রণা তাদের কৃতকর্মের প্রতিফল । নিশ্চয়ই আল্লাহ্‌ অত্যাচারী নন। অর্থাৎ কৃতকর্মের উপযুক্ত শাস্তির অতিরিক্ততা তিনি করেন না। আশায়েরাদের একটি সন্দেহমূলক মাসআলা ঃ আল্লাহতায়ালা সকল প্রকার মন্দ থেকে মুক্ত । জুলুম নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কর্ম । তাই তাঁর জন্য জুলুম থেকে পৰিত্ৰ থাকা জরুরী । জুলুস না করলে ইনসাফ করা আবশ্যকীয় হয়ে দীড়ায়। ইনসাফের জন্য জরুরী পূণ্যের প্রতিদান এবং পাপের শাস্তি নিশ্চিত করা। এরকম দৃষ্টিভঙ্গি মোতাজিলাদের ৷ তারা বলে ইনসাফ করতে অর্থাৎ সওয়াব ও আযাব দিতে আল্লাহতায়ালা বাধ্য । এরকম ধারণা সুন্নত জামাতের অন্তর্ভূত আশায়েরাদের বিশ্বাসবিরনদ্ধ । প্রকৃতপক্ষে আল্লাহৃতায়ালা কোনোকিছু করতে বাধ্য নন। তার অপরিসীম ক্ষমতা প্রয়োগের ব্যাপারে তিনি সম্পূর্ণ স্বাধীন । তিনি যেমন ইচ্ছা করেন, তেমনই হয়। ওচিত্য ও বাধ্যতাজ্ঞাপক সকল কিছু থেকে তিনি মুক্ত, পবিত্ৰ । জুলুম শব্দের আভিধানিক অর্থ কোনোকিছুর স্থানচ্যুতি ঘটানো ।ক্রাসবৃদ্ধি কিং পরিবর্তন পরিবর্ধন যেভাবেই হোক না কেনো । এভাবে কোনোকিছুর যথাঅধিকার ক্ষুন্ন করা আল্লাহর মর্যাদার জন্য শোভনীয় নয়। একথাও ভালোভাবে জেনে নেয়া দরকার যে, অপরাধ ব্যতিরেকেই যদি আল্লাহ্‌ পাক সমস্ত সৃষ্টিকে শাস্তিদান করেন, তবুও জুলুম হবে না। কারণ তিনি একক মালিক তার হস্তক্ষেপ তার আপন মালিকানার ভিতরেই (অন্যের মালিকানায় হলে জুলুম হতো) যার অস্তিত্ব অথবা সম্ভাবনা রয়েছে, তাকেই কেবল অপসারণ করা সম্ভব । তাই আল্লাহ্র জন্য জুলুম শব্দটির প্রয়োগই সম্ভব নয়। তৰু এখানে তিনি জালেম নন -_ একথা উল্লেখ করা হয়েছে। যা নাই তা অপসারণ করার প্রশ্মও আসতে পারে না । কিন্তু কোনো তাফসীরে মাযহারী/৩৯০

— পৃষ্ঠা ৩৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।