Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সে কখনো হবে পশ্চাদবর্তী কথনো বা সম্মুখবর্তী। বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত এ অবস্থাই চলতে থাকবে । বোখারী, মুসলিম । আতীয়া বলেছেন, হজরত ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে, এই আয়াত অবতীৰ্ণ হয়েছে ইহুদি আলেমদের সম্পর্কে । তারা তওরাতের মাধ্যমে রসুল স. এর নবুয়ত ও অন্যান্য বৈশিষ্ট্যাবলীর কথা খুব ভালোভাবেই জানতো । তাদের এই জ্ঞান গোপন করাকে বখিলি বা কূপণতা বলা হয়েছে। আর ‘গলার বেড়ি হবে'-একথার অর্থ, তাদেরকে তাদের পাপের বোঝা ওঠাতে হবে। আল্লাহই আকাশ ও পৃথিবীর স্বত্বাধিকারী ৷ সৃষ্টির জন্য নির্ধারিত রয়েছে বিলয় । মৃত্যুকালে মানুষকে সম্পদচ্যুত হতেই হয়। এরপর আল্লাহ যাকে ইচ্ছা পরিত্যক্ত সম্পদের মালিক বানিয়ে দেন। পরবর্তী মালিক হয়তো তার বংশভুত হবে অথবা হবে বংশবহির্ভূত ৷ সম্পদের মোহ যার রয়েছে, তার সঙ্গী হবে বৈভব বিচ্যুতির আক্ষেপ । আর তার জন্যে নির্ধারিত হবে আযাব । আল্লাহ্‌ সকলের কর্মকান্ড সম্পর্কে সবিশেষ অবগত । তিনি অবশ্যই সংৎকর্মের বিনিময় প্রদান করবেন। মোহাম্মদ বিন ইসহাক, ইবনে জারীর এবং ইবনে আবী হাতেম, হজরত ইবনে আব্বাসের বর্ণনা থেকে লিখেছেন, রসুল স. হজরত আবু বকরকে একটি লিখিত ফরমানসহ বনী কায়নুকার ইহুদীদের নিকট প্রেরণ করলেন ফরমানটিতে ছিলো ইসলাম গ্রহণের আহবান। নামাজ, জাকাত এবং আল্লাহ্র জন্য করজে হাসানা প্রদান করার নির্দেশনা । হজরত আবু বকর ইহুদীদের একটি শিক্ষাকেন্দরে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন, প্রখ্যাত ইহুদী আলেম ফাখ্খাজ বিন আজুরকে ঘিরে বসে আছে ইহুদী জনত৷ ৷ তার পাশে বসে আছে আশীয় নামক আরেকজন আলেম । হজরত আবু বকর ফাখ্খাজকে লক্ষ্য করে বললেন, আল্লাহকে ভয় করো । মুসলমান হয়ে যাও । আল্লাহর কসম! একথা তোমরা ভালোভাবেই জানো যে, মোহাম্মদ স. আল্লাহ্র নিকট থেকে সত্যের আহবান নিয়ে এসেছেন । তাঁর বিবরণ রয়েছে তওরাতেও । সুতরাং তার প্রতি বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহকে করজে হাসানা দাও। আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন এবং দ্বিগুণ সওয়াব দিবেন। ফাখ্খাজ বললো, আৰু ৰকর তুমি বলছো আল্লাহ্‌ আমাদের কাছে ্বণপ্রার্থী? ‘যারা নিঃসম্পদ তারাই. তো সম্পদশালীদের নিকট যাঞ্চা করে । তোমার কথা ঠিক হলে বুঝতে হবে আল্লাহ্‌ ফকির আর আমরা ধনী । আল্লাহ্‌ তোমাদেরকে সুদ দিতে নিষেধ করেছেন। আমরা সুদ পাবো না, আবার দানও করবো? রোষান্বিত হলেন হজরত আবু বকর সিদ্দীক । তিনি ফাখ্থাজের মুখে আঘাত কন্মলেন এবং বললেন, আনার জীবনাধিপতি ওই পবিত্র সত্তার শপথ! তুমি আল্লাহ্র দুশমন। আমরা তোমাদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ বলে নিরুপায়, তা না তাফসীরে মাযহারী/৩৮৮

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।