করেছে। আহলে কিতাবেরা রসুল স. এর আবির্ভাবের পূর্বে তাকে বিশ্বাস করেছে। আবির্ভাবের পরে করেছে প্রত্যাখ্যান । তিনি প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করেছেন, ৩এু ৩ার। মানলো না। লোভ ও হিংসাই তাদেরকে ইমানটুযুত করেছে। তাদের এই অবাধ্যতার জন্য রয়েছে মর্মস্তুদ শাস্তি যা অবধারিত সুরা আলে ইমরান £ আয়াত ১৭৮ SEMA BETES SAM SGML AY SEIS AEST 0 সত্য প্ৰত্যাখ্যানকারীগণ যেন কিছুতেই মনে না করে যে আমি কাল বিলম্বিত করি তাহাদের মঙ্গলের জন্য; আমি কাল বিলম্বিত করি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি রহিয়াছে। পৃথিবীতে সাধারণতঃ অবিশ্বাসীদেরকে নিরুপদ্রব জীবন যাপন করতে দেয়া হয়। এটা অব্যাহতি নয়। তারা যেনো মনে না করে এতে কল্যাণকর কিছু রযেছে। এই আপাত অব্যাহতি দানের উদেশ্য এই যে, অনুকূল অবস্থা পেয়ে তারা যেনো অধিকতর পাপাসক্ত হয়ে কঠিনতর শাস্তির উপযোগী হয়। এই আরাতের মাধ্যমে আরো একটি বিষয় পরিক্ষুট হয়ে উঠেছে যে, পাপও সংঘটিত হয় আল্লাহতায়ালার ইচ্ছায় । প্রাথমিক পাপাসক্তি বান্দা থেকেই উড়ূত ৷ কিন্তু তা আল্লাহতায়ালার অনুমোদন না পাওয়া পর্যন্ত বাস্তবায়িত হতে পারে না। ৰান্দারা তাদের পাপের কারণেই অভিযুক্ত হবে যেহেতু পাপের সূচনা করেছে তারাই এবং একান্তভাবে কামনা করেছে যেনো তাদের পাপাভিপ্রায় বাস্তবে রূপ লাভ করে। অপমানজনক শাস্তি রয়েছে তাদের জন্যে । মুকাতিল বলেছেন, মক্কার মুশরিকদের জন্য এই অপমানজনক শাস্তির সোষণা এসেছে। আতা বলেছেন, লাঞ্ছনাদায়ক এই শাস্তির ঘোষনা এসেছে বনু কোরাইজা ও বনু নাজিরের ইহুদিদের জন্যে। হজরত আবু বকর বর্ণনা করেন, রসুল স. এর নিকট একবার জানতে চাওয়া হলো, সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি স. বললেন, যার বয়স বেশী এবং আমল উত্তম । আবার বলা হলো, সবচেয়ে মন্দ ব্যক্তি কে? তিনি বললেন, যার বয়স বেশী এবং আমল মন্দ । আহমদ, তিরমিজি, দারেমী । ইৰনে আব্ৰাস বৰ্ণনা করেন, রসুল স. বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীতে ষাট বছর বয়স পেয়েছিলো যারা তাদেরকে ডাকা হবে। তাদের সামনে উচ্চারণ তাফসীরে মাযহারী/৩৮৪
— পৃষ্ঠা ৩৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।