Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদের বিরুদ্ধে লোক জমা হয়েছে। সুতরাং তাদেরকে ভয় করো, এরকম ভীতি সঞ্চারক সংবাদ নাঈমের মাধ্যমে প্রচারিত হয়েছে - একথা উল্লেখ করার পর আল্লাহতায়ালা জানাচ্ছেন, তিনি হমানদারদের ইমান দৃঢ়তর করে দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে ইমানদারগণ অতি সহজেই উচ্চারণ করতে পেরেছিলেন, “আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট এবং তিনি কতো উত্তম কর্মবিধায়ক ৷’ অবস্থা হলো এই যে, সাহাবীগণ নাঈমের কথার প্রতি ভ্রক্ষেপই করলেন না। তাদের ইমান হলো অধিকতর শক্তিশালী । আশায়েরা এবং অন্যান্য সুন্নত জামাতের ইমামগণ ইমানকে একক আকার বিশিষ্ট বস্তু বলেন। যার আকার বেড়ে যাওয়া অথবা কমে যাওয়ার সুযোগ নেই । কিন্তু ইমান এই অর্থে বাড়ে এবং কমে যে, বিশ্বাপী নৈকট্য ৰাড়ে অথৰা কমে ৷ এই অৰ্থে ইমান বেড়ে গেলে অধিকতর মর্মাদা লাভ হয়। এভাবে প্রকৃত ইমান উত্তরোত্তর বাড়তেই থাকে। যতোবেশী নৈকট্য লাভ হয় ইমান ততোটুকু বর্ধিত অথবা বলশালী হয়। "হাসবুনান্লাহ' _ অৰ্থ আমাদের জন্য আল্লাহ্‌ই যথেষ্ট । ‘হাসব' শব্দটি এসেছে মুহসিবুনা, মুহসিবুন অথবা আহ্‌সাব শব্দ থেকে । আনল্লাহ্‌হ যথেষ্ট এ কথায় আল্লাহতায়ালার অতিরিক্ত কোনো প্রশংসা বর্ণিত হয় না। এটি একটি সত্য উচ্চারণ । সত্যানুসারী ইমানদারগণই কেবল একথাটি উচ্চারণ করার যোগ্য । “ওয়াকীল’ শব্দের অর্থ যার কাজে পূর্ণ নির্ভরশীল হওয়া যায় তিনিই ওয়াকিল। অর্থাৎ উত্তম কর্মবিধায়ক ৷ সৃষ্টির সকল কর্মকান্ডের জিন্বাদার তিনি। কেউ কেউ বলেছেন, ‘হাসবুনাল্লাহ ওয়া ‘নিয়ামুল ওয়াকীল’ বাক্য বিশ্বাসীদের বাক্য নয়। বাক্যটি আল্লাহ্র ৷ বিশ্বাসীগণ ‘এবং’ শব্দের মাধ্যমে একত্রে উচ্চারণ করেছে মাত্র । হজরত ইবনে আববাস বলেছেন, রসুল স. ‘হাসনুনাল্লাহ্‌ ওয়া নি'মাল ওয়াকীল’ বলেছেন। অগ্নকুন্ডে নিক্ষিপ্ত হয়ে হজরত ইব্রাহিম আ. ও একথা বলেছিলেন। রসুল স. এর সাহাবীগণও এই বাক্যটি উচ্চারণ করেছেন। আয়াতের উদ্দেশ্য এই যে, তারা তোমাদেরকে মোকাবেলা করার জন্য অনেক মানুষ ও অস্ত্রসস্তার একত্রিত করেছে। যাতে তোমরা তাদেরকে ভয় করো এবং ছোট বদরের দিকে অগ্রসর না হও। তাদের কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহ্‌তায়ালা ইমানদারদের ইমান বাড়িয়ে দিয়েছেন। তাই তারা বলেছেন, ‘হাসবুনাল্লাহ্‌ ওয়া নি'মাল ওয়াকীল’ ৷ বোখারী। “হাসবুনাল্লাহ’ এবং ‘নি’মাল ওয়াকীল' একটিই বাক্য । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় তাই একক সর্বনাম উল্লেখ করা হয়েছে। বাক্য দু'টি হলে সর্বনাম ব্যবহৃত হতো দ্বিবচনের ৷ ‘হাসবুনাল্লাহ্‌’ বাক্যটি বিবৃতিমূলক ৷ ‘ওয়া নি'মাল ওয়াকীল' বাক্যটি প্ৰশ্নবোধক । বিবৃতিমূলক বাক্যের প্রতি প্রশ্নুবোধক ৰাক্যের আতফ করা (সংযোগ করা) আরবী ভাষাতে একটি রীতিবিরু্ধ প্রয়াস । সেক্ষেত্রে ব্যকরণবিদগণের নিকট থেকে বিভিন্ন ব্যাখ্যা পরিলক্ষিত হয়। হতে তাফসীরে মাযহারী/৩৮১

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।