রওয়ানা হলো । বাদশাহ ভয় পেলেন । হজরত আর মিয়া বললেন, আল্লাহর প্রতিশ্রুতির উপর রয়েছে আমার পূর্ণ নির্ভরতা । এরই মধ্যে আল্লাহর আদেশে একজন ফেরেশতা বনি হসরাইলদের মতো পোশাক পরে আর মিয়ার নিকটে এলেন তিনি বললেন, হে আল্লাহর নবী! আমি আমার গৃহবাসীদের সম্বন্ধে আপনাকে জানাতে চাই । আমি তাদের সঙ্গে উত্তম ব্যবহার করি। তবুও তারা আমার উপর নারাজ। হজরত আরমিয়া বললেন, তুমি ভালো আচরণ করতে থাকো । সম্পর্কচ্ছেদ কোরো না এবং সুসংবাদ গ্রহণ কোরো। ফেরেশতা চলে গেলেন। কিছুদিন পর ওই ফেরেশতা মানুষের পরিচ্ছদাবৃত হয়ে ফিরে এলেন। পুনর্বার তিনি একই অভিযোগ তুললেন এবং জবাবও পেলেন প্রথমবারের মতোই । কয়েক বছর পর বখত নসর বায়তুল মুকাদ্দাসকে ঘিরে ফেললো হজরত আরসিয়া বায়তুল মুকাদ্দাসের দেয়ালের উপর বসে ছিলেন। বনি ইসরাইলের বাদশাহ তাকে বললেন, আল্লাহতায়ালার প্রতিশ্রুতির কী হলো? হঠাৎ ওই ফেরেশতাটি এলেন এবং তার গৃহবাসীদের অপ্রশংসা করলেন । হজরত আরমিয়া বললেন, এখন পর্যন্ত তারা মন্দ আচরণ থেকে ফিরলো না । ফেরেশতা বললেন, আমি তো এতোদিন ধৈর্য ধারণ করেই এসেছি কিন্তু এখন তাদের অপরাধ প্রবণতা বেড়েছে অনেক বেশী। এ জন্য আন্াহর প্রতি আমি অভিমানী হয়ে পড়ছি। আপনার প্রতি নিবেদন, আপনি তাদের জন্য বদদোয়া করুন । হজরত আরমিয়া প্রার্থনা জানালেন, ‘হে আকাশ ও পৃথিবীর বাদশাহ! তারা যদি তোমার অসস্তোষভাজন হয়ে থাকে তবে তুমি তাদেরকে ধ্বংস করে দাও ৷’ হঠাৎ জ্বলে উঠলো ভয়ংকর বিদ্যুৎ। আর জমিন খুলে দিলো সাতটি দরোজা। হজরত আরমিয়া আরজ করলেন, হে আমার পতিপালক ৷ তোমার প্রতিশ্রুতির কী হলো? আওয়াজ এলো, তাদের উপর আযাব এসে পড়েছে। এই আযাব এসেছে তোমার প্রার্থনার কারণেই । হজরত আর মিয়া তখন বুঝতে পারলেন আগন্তুক ব্যক্তিটি মানুষ নয়। ফেরেশতা । তিনি অরণ্যে চলে গেলেন । বখত নসর এসে বায়তুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিলো। তারপর শামদেশে চলে গেলো । সেখান থেকে সে বাবেলে চলে গেলে আরমিয়া তার গাধায় চড়ে জঙ্গল থেকে ফিরে এলেন । এ সময় তীর থলের মধ্যে ছিলো কিছু ইরাকী আঙ্গুর ও ডুমুর । ধ্বংস স্তূপ দেখে তিনি মনে মনে বললেন, মৃত্যুর পর আল্লাহ কেমন করে আবার জীবন দান করবেন। তিনি তার গাধাটিকে রশি দিয়ে বাধলেন এবং অল্পক্ষণের মধ্যেই ঢলে পড়লেন গভীর নিদ্রায় । তার ন্দ্রা ছিলো মৃত্যুর মতো। সাঈদ ইবনে মনসুর, হাসান বসরী থেকে এবং ইবনে হাতেম, হজরত কাতাদা থেকে বর্ণনা করেন, তীর নিদ্রা শুরু হয়েছিলো চাশতের সময় থেকে৷ একশ’ বছর পর্যত্ত তিনি মৃতবৎ পড়ে রইলেন তার গাধা, আঙ্গুর এবং ডুমুর তার পাশেই পড়ে তাফসীরে মাযহারী/৩৭
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।