সাথে মিলিত হলো । তারা পুনরাক্রমণের সিদ্ধান্ত নিচ্ছিলো । বলাবলি করছিলো, মুসলমানদের বড় বড় নেতাদেরকে আমরা হত্যা করেছি। এখন আবার হামলা করে তাদরেকে পুরাপুরি ধ্বংস করে দিয়েই আমরা নিশ্চিন্ত হবো মা'বাদ খাজায়ীকে দেখে আবু সুফিয়ান বললো, খবর কী? মা’বাদ বললেন, মোহাম্মদ বিশাল বাহিনী নিয়ে তোমাদের সন্ধানে বের হয়েছেন। এমন যুদ্ধ্রস্তুতি আমি আর কখনো দেখিনি । তারা রোষে ফেটে পড়ছে। যারা যুদ্ধে ছিলো না, তারাও এবার যোগ দিয়েছে। যুদ্ধে যোগ না দেয়ায় তারা অনুতপ্ত । আবু সুফিয়ান বললো, তোমার অকল্যাণ হোক। কী বলছো তুমি? মা'বাদ বললেন, আল্লাহ্র কসম, আমার মনে হয় তোমরা আর স্থানান্তরে যেতে পারবে না। আবু সুফিয়ান আরো বললো, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে, আবার তাদেরকে আক্রমণ করবো। মা’বাদ বললেন, আমি তোমাদেরকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছি। সাফওয়ানও এই পরামর্শ দিয়েছিলো । আবু সুফিয়ান দ্রুত তার সিদ্ধান্ত বদলে ফেললো । অতি দ্রুত তার বাহিনী নিরে মন্ধার পথে রওয়ানা হয়ে গেলো । পথে আবদুল কাইনের কতিপয় লোকের সঙ্গে দেখা হলো তাদের ৷ আবু সুফিয়ান বললো, কোথায় যাচ্ছো তোমরা? তারা বললো, মদীনার জমিতে উৎপন্ন ফসল আনতে যাচ্ছি। আবু সুফিয়ান বললো, তোমরা যদি আমার একটি কথা মোহাম্মদ কে জানিয়ে দিতে পারো, তবে আগামী উকাজের মেলায় আমি তোমাদের উটগুলোকে কিসমিস দিয়ে ভরে দেবো। পারবে? তারা বললো, হ্যা । আবু সুফিয়ান বললো, তোমরা মোহাম্মদকে বলো আমরা পুনরাক্রমণের সিদ্ধান্ত গহণ করেছি। তোমাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়াই আমাদের ইচ্ছা । তারা এসে উপস্থিত হলো রসুল স. এর অবস্থান স্থলে এবং আবু সুফিয়ানের সংবাদটি জানালো । রসুল স. বললেন, “হাসবুনাল্লাহু ওয়া নি’ মাল ওয়াকিল ৷’ রসুল স. সেখানে সোম, মঙ্গল ও বুধ এই তিনদিন অবস্থান করলেন । তখন অবতীর্ণ হলো _ সুরা আলে ইমরান £ আয়াত ১৭২. SEM EBC Cs SLA IEG OBST HEL te lI 3 0 জখম হওয়ার পর যাহারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়াছে তাহাদের মধ্যে যাহারা সৎকার্য করে এবং সাবধান হইয়া চলে তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে। z || তাফসীরে মাযহারী/৩৭৭
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।