Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আবদুল্লাহ আরজ করলেন, ইয়া রসুলাল্লাহ! আমি গতকাল যুদ্ধে যাইনি । কারণ এই, আমি যুদ্ধপ্রস্তুতি নিচ্ছিলাম । আমার পিতা বললেন, তুমি তোমার বোনদের হেফাজতে থাকো । আমার বোন সাতজন (অথবা নয়জন) আমার পিতা বললেন, এদেরকে অরক্ষিত রেখে যাওয়া না তোমার জন্য শোভনীয় হবে, না আমার জন্য । বরং আমি যুদ্ধে যাই। তুমি এদের দেখাশোনা করো । আমার একাত্ত ইচ্ছা আমি শহীদ হই । যদি শহীদ হই তবে এরা অভিভাবকহীন হবে না। আমি তাই যুদ্ধে যাইনি । আমার পিতা গতকাল শহীদ হয়েছেন। এখন আমার সুযোগ । দয়া করে আমাকে সঙ্গে নিন । রসুল স. রাজী হলেন। হজরত জাবের আরো বলেছেন, যারা যুদ্ধে যায়নি, তাদের অনেকে অনুমতি প্রার্থনা করলো । কিন্তু রসুল স. আমি ছাড়া আর কাউকে অনুমতি দেননি। রসুল স. সত্তরজনকে সঙ্গে নিলেন । শত্রুদের পশ্চাদ্ধাবনের উদ্দেশ্যে মদীনা থেকে নিক্রান্ত হলেন। ওই সত্তর জনের মধ্যে রহমান বিন আউফ, আবদুল্লাহ বিন মাসউদ, হোজায়ফা বিন ইয়ামান এবং আবু উবাদা (রাদিআন্লাহ আনহুম) আমরাউল আসাদ নামক স্থানে এসে থামলেন রসুল স. ৷ এই স্থানটি মদীনা থেকে আট মাইল দূরে। এখান থেকে বামদিকে জুল হুলায়ফা পর্যন্ত রাস্তা চলে গেছে। সাদ বিন উবাদা যুদ্ধ যাত্রার জন্য তিরিশটি উট প্রস্তুত করলেন । এ ছাড়া জবেহ করে খাদ্য প্রস্তুত করার জন্য রাখলেন কয়েকটি উট । সোমবার এবং মঙ্গলবার __ এই দুই দিন অবস্থান গ্রহণ করলেন রসুল স. । ওদিকে তখন শত্রুপক্ষের কাছেও এই সংবাদ পৌছে গিয়েছে। তারা বুঝলো, প্রকৃতপক্ষে মুসলমানরা পরাজিত হয়নি । সারাদিন রসুল স. সকলকে নিয়ে অনেক লাকড়ি সংগ্রহ করলেন । সন্ধ্যায় আগুন জ্বালানো হলো। রসুল স. এর নির্দেশ মতো পীচশত স্থানে আগুন প্ৰজ্বলিত করা হলো। উদ্দেশ্য, দূর থেকে মুশরিকেরা যেনো আগুন দেখে বুঝতে পারে তাদেরকে আক্রমণ করতে এসেছে মুসলমানদের বিশাল বাহিনী । তিহামা নামক স্থানের মুশরিকেরা বনী খোজায়া গোত্রের মুসলমান এবং কাফেরদের সঙ্গে উত্তম সম্পর্ক রাখতো । রসুল স. এর সঙ্গে সন্ধি ছিলো তাদের । তারা ছিলো মুসলমানদের শুভাকাঙ্খী । ওই মুশরিক গোত্রের মা’বাদ খাজায়ী রসুল স. এর বাহিনীর সঙ্গে সিলিত হলো। সম্ভৰত তখনো তিনি মুশরিক ৷ কিন্তু আবু আমর ও ইবনে জাওজী তাকে মুসলমান বলেছেন তিনি বললেন, হে মোহাম্মদ! আমি আপনার ও আপনারা সঙ্গীদের বিপর্যস্ততায় ব্যথিত । আমার একান্ত কামনা ছিলো, আল্লাহ যেনো আপনাকে বাচিয়ে রাখেন। মা’বাদ খাজায়ী তখন ওখান থেকে রওয়ানা হয়ে রাওয়াহা নামক স্থানে গিয়ে আবু সুফিয়ানের বাহিনীর তাফসীরে মাযহারী/৩৭৬

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।