বাহিনী বলাবলি করতে লাগলো, বডড ভুল হয়ে গেলো! মোহাম্মদ কে হত্যা করা গেলো না। যুবতী মহিলাদের প্রতিও কোনো আক্রমণ পরিচালিত হলো না । চলো আবার ফিরে যাই । রসুল স. এই সংবাদ জানতে পেরে সবাহকে ডাকলেন। লাব্বায়েক বলতে বলতে সাহাবীরা হাজির হয়ে গেলেন। মোহাম্মদ বিন আমর বর্ণনা করেছেন, সেদিন ছিলো শনিবার সেদিনই মদীনায় প্রত্যাবর্তন করেছিলেন রসুল স. ৷ সাহাবীগণ সকলেই রণক্লান্ত । শত্রুদের পুনরাক্রমণের আশংকায় তবুও সবাইকে পুনরায় যুদ্ধপ্স্তুতি গ্রহণ করতে হলো। রসুল স. এর গৃহের চতুর্দিকে সারা রাত পাহারারত রইলেন সকলে। পরদিন রবিবার । ফজরের আযান দিলেন হজরত বেলাল । সাহাবীগণ নামাজের অপেক্ষায় রইলেন। রসুল স. বেরিয়ে আসতেই এক মাজানী ব্যক্তি মুশরিক বাহিনীর গতিবিধির সংবাদ জানালো। মুশরিকদের কথপোকথন ছিলো এ রকম, তাদের দলনেতা আৰু সুফিয়ান বললো, চলো আবার যাই৷ অবশিষ্টদেরকে উৎপাটিত করি। সাফওয়ান বিন উমাইয়া ভিন্নমত পোষণ করলো । বললো, এ রকম কোর না। তারা তো পরাজিত হয়েছেই। আমার আশংকা, খাজরাজ গোত্রের অবশিষ্ট লোকেরা একাত্রিত হয়ে এবার আমাদেরকে আক্রমণ করবে। তখন আমরা আর পরাজয় ঠেকিয়ে রাখতে পারবো না । তাই চলো মক্কার দিকেই যাই । রসুল স. বলেছেন, সাফওয়ানের কথাই ঠিক। আমার জীবনাধিপতি ওই পবিত্র সত্তার শপথ ৷ মুশরিকদের প্রতি প্রস্তরবর্ষণের প্রস্তুতি নেয়া হয়েছে। তারা ফিরে এলে নিশিষ্ন হয়ে যাবে। অতঃপর রসুল স. হজরত আবু বকর এবং হজরত ওমরকে ডেকে মুশরিক বাহিনীর অবস্থা জানালেন । তারা বললেন, ইয়া রসুলাল্লাহ! শত্রুদের পশ্চাদ্ধাবন করতে হবে, যাতে তারা পুনরাক্রমণের দুঃসাহস পরিত্যাগ করে । রসুল স. তখন হজরত বেলালকে ডেকে বললেন, ঘোষণা করে দাও । রসুল স. তোমাদেরকে শত্রুর পশ্চাদ্ধাবন করতে নির্দেশ দিচ্ছেন। হজরত বেলাল ঘোষণা করলেন । সবাই একত্রিত হলেন দেখা গেলো হাজির হয়েছেন কেবল তারাই যীরা গতকাল যুদ্ধ করেছিলেন । উসাইয়েদ বিন হাদীরের শরীরে ছিলো নয়টি আঘাত । তিনি তার জখমের চিকিৎসা করতে উদ্যত হয়েছিলেন পুনরাক্রমণের আহবান শুনে তিনি বললেন, থাক, চিকিৎসার আর দরকার নেই । সকলে চলুন আল্লাহ্র রসুলের ডাকে সাড়া দেই । বনু সালমা গোত্রে আহত হয়েছিলেন চল্লিশ জন । এই যুদ্ধাহতরাও এসে পড়লেন। তোফায়েল বিন নোমান তেরটি, খারাশ বিন সুমহা দশটি, ক্বাৰ বিন মালেক দশের অধিক এবং আতিয়া বিন আমের নয়টি আগাত পেয়েছিলেন। তারাও এসে হাজির হলেন । রক্তাক্ত শরীরের দিকে দৃকপাত ছিলো না তাঁদের । উন্ুক্ত তরবারী নিয়ে প্রস্তুত হলেন সবাই । ইবনে ওতবা বর্ণনা করেছেন, মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই বললো, হে ন্সুল । আনি আপনার উটের সঙ্গে থাকতে চাই । রসুল স. বললেন, না। ইবনে ইসহাক এবং মোহাম্মদ বিন ওমর বর্ণনা করেন, হজরত জাবের বিন তাফসীরে মাযহারী/৩৭৫
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।