Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে আব্বাসের মাধ্যমে বর্ণিত হয়েছে, রসুল স. এর নির্দেশে হজরত হামজার পবিত্র মরদেহ চাদরাবৃত করা হলো এবং তিনি সাত তকৰীরের সঙ্গে জানাযার নামাজ আদায় করলেন। এরপর অন্যদের লাশ এনে একত্রিত করা হলো । তিনি স. পুনরায় হজরত হামজাসহ সকলের জানাযা পড়লেন। তিনি হজরত হামজার নামাজ বাহাত্তর বার পড়েছিলেন। ইবনে ইসহাক এই হাদিসটি উল্লেখ করে বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী এমন এক ব্যক্তি, যিনি মিথ্যাচারের দোষমুক্ত । তার নিকট থেকে বর্ণনা করেছেন মোকসাম। তিনি হজরত আব্বাসের মুক্ত দাস । মুসলিমের ভূমিকায় উল্লেখিত পূর্ণ সূত্রটি এ রকম __ শায়বা, হাসান বিন আশ্মার, হিকাম, মোকসাম, ইবনে আব্বাস । বর্নিত হয়েছে, রসুল স. উহুদের শহীদদের জন্য জানাযার নামাজ পড়েছেন। এ ব্যাপারে আমি হাকেমের নিকট জানতে চাইলে তিনি বললেন, রসুল স. উহুদের শহীদদের জানাযা পড়েননি। সুহাইলি বলেছেন, হাসান বিন আম্মার দুর্বল হাফেজ লিখেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হাকেম, ইবনে মাজা, তিবরানী এবং বায়হাকী __ ইয়াজিদ বিন জিয়াদ, মোকসাম, ইবনে আব্বাসের সুত্রে । হাফেজ বলেছেন, ইয়াজিদের রয়েছে দুর্বলতা । ইবনে জাওজী বলেছেন, বর্ণনাটি পরিত্যাজ্য । বোখারী ও নাসাঈ বলেছেন, বর্জনীয় । হজরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, রসুল স. হজরত হামজার জানাযা পড়েছেন সত্তর বার। আহমদ । এই বর্ণনাটিও দুর্বল কিন্তু ইবনে হুম্মাম বলেছেন, হাদিসটি হাসানের স্তরবিচ্যুত নয়। আবু মালেক গাফ্ফারী থেকে বর্ণিত হয়েছে (আবু দাউদও এই বর্ণনাটি উল্লেখ করেছেন), রসুল স. দশজন দশজন করে একত্রিত করে জানাযা পড়েছেন । প্রতি দশজনের মধ্যে হজরত হামজাকেও শামিল করেছেন। তিনি হজরত হামজার জানাযা পড়েছিলেন সত্তর বার। হাফেজ বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সিকাহ্‌ ৷ বর্ণনাকারীর প্রকৃত নাম আজওয়ান বিন মালেক । তিনি ছিলেন তাবেয়ী । ইমাম শাফেয়ী এই হাদিসকে মুয়াল্রাল বলে অভিহিত করেছেন। কারণ, এর বর্ণনাভঙ্গিতে রয়েছে বিরোধাভাস ৷ দশজন দশজন করে জানাযা পড়লে জানাযার নামাজের সংখ্যা দাড়ায় সাত। এই দ্বিধাদীর্ণতার জবাব দেয়া হয়েছে এইভাবে, দশজনকে একত্রিত করে একত্রে একবার জানাযা পড়া হয়েছে, হাদিসটির বক্তব্য এ রকম নয় । বরঃ ব্যাপারটা এরকম, তিনি প্রতি শহীদের জন্য একবার জানাযা পড়েছেন এবং প্রতিবারই হজরত হামজাকে শামিল করেছেন। এই হাদিস দ্বারা রসুল স. যে শহীদগণের জানাযার নামাজ পড়েছিলেন, তা প্রমাণ হয়ে যায়। অপরদিকে নামাজ না পড়ার হাদিসগুলোও সঠিক । কারণ ব্যক্তিগতভাবে তিনি জানাযার নামাজে শরীক ছিলেন না। তিনি সাহাবীগণকে তাফসীরে মাযহারী/৩৭৩

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।