হানযালা বিন আবী আমেরের ঘটনাটি দলিল হিসাবে পেশ করেন। ঘটনাটি এই, রসুল স. বলেছেন, আমি দেখলাম, ফেরেশ্তারা হানযালাকে আকাশ ও পৃথিবীর নধ্যবর্তী স্থানে একটি ক্ূপার পাণে স্থাপন করে শ্থেতশুপ্র মেঘপুজ্জমিশ্রিত পানি দ্বারা গোসল করাচ্ছে। হজরত আবু উসাইয়েদ সায়দী বর্ণনা করেন, আমরা হজরত হানযালার সদ্যঙ্নাত মরদেহ দেখতে পেলাম দেখলাম তখনো তার মাথা থেকে ফোটা ফৌটা পানি ঝরে পড়ছে। আমি রসুল স. কে জানালাম এ কথা । রসুল স. হজরত হানযালার অবস্থা জানতে চেয়ে তার স্ত্রীর নিকট লোক পাঠালেন। তাঁর স্ত্রী বললেন, সঙ্গমপরবর্তা গোসল না করেই তিনি যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তার বংশধরদেরকে গাছাছুল মালায়িকার (ফেরেশতা কর্তৃক গোসলকৃতের) বংশ বলা হতো। ইবনে জাওজী এই হাদিসকে মোহাম্মদ বিন সা'দের মুরসাল বর্ণনা থেকে এবং ইবনে হাব্বান, হাকেম ও বায়হাকী ইবনে ইসহাকের সিলসিলার মাধ্যমে উদ্ধৃত করেছেন। হাকেম উদ্ধৃত করেছেন আবু উসাইয়েদ থেকে কিন্তু তার সনদ শিথিল হাকেম, তিবরানী ও বায়হাকী বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে । হাকেমের বর্ণনাসুত্রের একজনের নাম মুয়াল্লা বিন আব্দুর রহমান। তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত নন। তিবরানীর সূত্রমধ্যে হাজ্জাজের নাম নেই । আর বায়হাকীর সূত্রসংযুক্ত আবী শায়বাও দুর্বল । মাসআলা ঃ ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেছেন, শহীদদের জানাযার নামাজ পড়তে হবে না। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ থেকে পড়তে হবে ও হবে না-_দু'রকমই বর্ণনা পাওয়া যায়। আমাদের বক্তব্য এই যে, জানাযার নামাজের উদ্দেশ্য হচ্ছে মাগফেরাত কামনা, মৃত ব্যক্তিকে সন্মান প্রদর্শন অথবা তার মর্যাদা বৃদ্ধির পার্থনা। আর শহীদগণ এমনিতেই অনন্যসাধারণ মর্যাদাধারী । তবে জানাযার নামাজ না পড়ার কারণে মৃত ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় এ কথাও ঠিক নয়। ঠিক হলে রসুল স. এর জন্য এ রকম করা হতো । সৃষ্টির মধ্যে তিনিই সর্বোচ্চ সম্মানের অধিকারী ৷ তবুও তার জানাযা পড়া হয়েছিলে৷ ৷ শ্রকৃত কখ| এই যে, শরিয়তসম্বত নিষিদ্ধতা না থাকলে নামাজ বাদ দেয়া বৈধ নয়। ইমাম শাফেয়ী, হজরত জাবের থেকে বর্ণনা করেছেন, উহুদ যুদ্ধের শহীদদেরকে এক বনস্তে দু'জন করে দাফন করার নির্দেশ দিয়েছিলেন রসুলে পাক স. । দাফন করার আগে রসুল স. জানতে চাইতেন, এ দু'জনের মধ্যে কোরআন সম্পর্কে কে বেশী জানে? কোরআনের জ্ঞান যার বেশী, প্রথমে তাকে এবং পরে অন্যজনকে একই কবরে দাফন করা হয়েছিলো। এই নিয়মে সকলের দাফন সম্পন্ন হওয়ার পর রসুল স. বললেন, আমি তাদের কিয়ামত দিবসের সাক্ষী । বসুল স. তাদেরকে গোসলও করাননি, জানাযার নামাজও পড়াননি । বোখারী, নাসাঈ, ইবনে মাজা, ইবনে হাব্বান। তাফসীরে মাযহারী/৩৭১
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।