Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আনাস বলেছেন, প্রথম দিকে আমরা বিরে মাউনার শহীদদের প্রসঙ্গে অবতীর্ণ এই আয়াতটি পড়তাম _ 'বাল্লিগু আন্না কাওমানা আন্না কৃদ লাকীনা রব্বানা ফা রদিয়া আন্না ওয়া আরদনা ।' 'আমাদের সম্প্রদায়কে আমাদের সঙ্গে সাক্ষাত করিয়ে দাও আমরা তাদের প্রতি রাজী ।’ পরে এই আয়াতটি রহিত করে দেয়া হয়েছে এবং কোরআন থেকে বাদ দিয়ে দেয়া হছে। রসুল স. এই ঘটনায় অত্যন্ত ব্যথিত হয়েছিলেন । তিনি স. একাধারে চল্লিশ দিন ফজরের নামাজে দোয়া কুনুতের মাধ্যমে রায়েল, জাকওয়ান, আসিয়া এবং বনী লেহইয়ানদেরকে অভিশাপ দিয়েছিলেন। ইমাম বাগবী, হজরত আনাস থেকে এই অতিরিক্ত বর্ণনাটি করেছেন যে, আমরা এই আয়াত এক যুগ ধরে পড়েছিলাম ৷ অতঃপর একে উঠিয়ে নেয়া হলো। তৎপরিবর্তে আল্লাহ অবতীর্ণ করলেন, ‘ওয়ালা তাহ্‌ সাবান্নান্রা জিনা কৃতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা.......শেষ পর্য্ত । আমি বলি, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে মতদ্বৈধতা রয়েছে। কিন্তু এই আয়াত প্রকৃতপক্ষে বিরে মাউনার শহীদগণসহ সকল শহীদদেরকেই অরন্তভূত করেছে। সুতরাং হুকুমটি আম (সাধারণ) । মাসআলা £ আলেমদের এঁকমত্য এই যে, শহীদদেরকে গোসল দিতে হ্য় না। উহুদ যুদ্ধের শহীদগণকেও গোসল করানো হয়নি । রসুল স. এর নির্দেশে তাদের দেহ থেকে অস্ত্র ও চামড়ার জিনিসপত্র খুলে নেয়া হয়েছিলো । তারপর রক্তমাখা কাপড়সহ গোসল ব্যতিরেকেই তাদেরকে দাফন করা হয়েছে। হজরত ইবনে আব্বাস থেকে এই বর্ণনাটি উল্লেখ করেছেন আবু দাউদ ও ইবনে মাজা । নির্দোষ সনদের মাধ্যমে নাসাঈ, হজরত আবদুল্লাহ বিন সালাবা থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তাদেরকে রক্তরঞ্জিত অবস্থাতেই দাফন করে দাও । যারা আল্লাহ্র রাস্তায় শাহাদাত বরণ করেছে, কিয়ামত দিবসে তাঁরা রক্তরঞ্জিত অবস্থাতেই উদ্বিত হবে। রক্তের রঙ হবে লাল এবং তার সুবাস হবে মেশক আম্বরের । এ ধরনের আরেকটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ, হজরত জাবের থেকে । বর্ণিত হয়েছে, এক ব্যক্তি বুকে তীরবিদ্ধ হলেন এবং তিনি শাহাদাত বরণ করলেন। রক্তাক্ত শরীর এবং পরিচ্ছদসহই তাকে দাফন করা হলো। আমি তখন রসূলে পাক স. এর সঙ্গে একই বাহনে উপবিষ্ট ছিলাম । মাসআলা ঃ শারীরিক অপবিত্রতা অবস্থায় কেউ শহীদ হয়ে গেলে তাকে গোসল দিতে হবে কিনা? এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইমাম আহমদ ও ইমাম আবু হানিফা বলেছেন, গোসল দিতে হবে। ইমাম মালেক ও ইমাম শাফেয়ী বলেছেন, হবে না । ভাদের পক্ষে দলিল এই হাদিসটি, রসুল স. বলেছেন, তাদেরকে রক্তমাখা কাপড় সহই দাফন করো। ইমাম আবু হানিফা তার পক্ষে তাফসীরে মাযহারী/৩৭০

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।