আমর বিন উমাইয়াকেও বন্দী করলো। আমর বললেন, আমি মোজার গোত্রের লোক । তখন তাকে ছেড়ে দেয়া হলো । তিনি রসুল স. এর নিকটে গিয়ে এই মর্মবিদারক ঘটনাটি বিবৃত করলেন । রসুল স. বললেন, এই চক্রান্ত কি তবে আবু বারার? আবু বারা এসে আমর বিন তোফায়েলের বিশ্বাসভঙ্গের কথা জানিয়ে নতশির হয়ে রইলেন। মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, আমের বিন তোফায়েল তখন বলেছিলো, ওই ব্যক্তিকে পরলোকগমনের সময় আকাশের দিকে উঠিয়ে নেয়া হয়েছে। মনে হচ্ছিলো, যেনো আকাশ নেমে এসেছে। লোকেরা বললো, তিনি আমের বিন ফাহিরা। অতঃপর বারার ছেলে রবীয়া আমর বিন তোফায়েলকে আক্রমণ করলেন । আমর তখন তার ঘোড়ার পিঠে । রবীয়া বল্পমের আঘাতে তাকে হত্যা করলেন। বোখারী ও মুসলিম হজরত কাতাদা এবং হজরত আনাসের উক্তি উল্লেখ করেছেন এ রকম, রায়েল, জাকওয়ান, আসিয়া এবং লেহইয়ান গোত্র চতুষ্টয় রসুল স. এর সকাশে উপস্থিত হয়ে বললো, আমরা মুসলমান হয়েছি। শত্রুদের মোকাবেলা করতে হবে। আমাদেরকে সৈন্য সাহায্য দিন। রসুল স. সত্তর জন ক্বারী সাহাবীকে তাদের সাহায্যকারী করে দিলেন। তারা সকলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন রাতে নামাজে নিমগন হতেন। বিরে মাউনা নামক স্থানে মুসলমান নামধারী কপটেরা তাঁদেরকে শহীদ করে দেয়। এই সংবাদ রসুল স. এর জন্য ছিলো অত্যন্ত মর্মবিদারক । তিনি এক মাস ধরে ফজরের নামাজে দোয়া কুনুত পড়েছিলেন। ওই দোয়া কুনুত ছিলো রায়াল, জাকওয়ান, আসিয়া এবং বনী লেহইয়ানদের জন্য বদদোয়া। ইমাম আহমদ, মুসলিম এবং বায়হাকী হজরত আনাস থেকে, বায়হাকী হজরত ইবনে মাসউদ থেকে এবং বোখারী, হজরত ওরওয়া থেকে বর্ণনা করেছেন, একদল লোক রসুল স. এর খেদমতে হাজির হয়ে আরজ করলো, কোরআন ও সুন্নার শিক্ষক হিসাবে আমাদেরকে কিছু লোক দিন। রসুল স. আনসার সাহাবীদের মধ্য থেকে সত্তর জন ব্ারীকে তাদের সঙ্গী করে দিলেন। যথাস্থানে পৌঁছার আগেই ওই কপটচারীরা ক্বারী সাহাবীদেরকে শহীদ করে দিলো। শাহাদাতের প্রাক্কালে তারা বলেছিলেন, হে আল্লাহ! আমাদের এই বিপর্যন্ত অবস্থার সংবাদ আমাদের নবীর কাছে পৌছে দাও। অন্য বর্ণনায় এসেছে, হে আল্লাহ! আমাদের ভ্রাতৃবৃন্দকে জানিয়ে দাও যে, আমরা তোমাকে পেয়েছি। আমরা তোমার প্রতি সত্তুষ্ট। তুমিও আমাদের প্রতি সন্তুষ্ট । তখন আল্লাহ ওহির মাধ্যমে ডভাঁর রসুলকে জানিয়ে দিলেন, ‘তারা আল্লাহর প্রতি এবং আল্লাহ তাদের প্রতি সত্ুষ্ট তাফসীরে মাযহারী/৩৬৯
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।