দিবসে নবী আ. গণ শাফায়াত করবেন ৷ তারপর শাফায়াত করবেন আলেমগণ । তার পর শহীদগণ ৷ বায্যার এই হাদিস উল্লেখ করে শেষে লিখেছেন, অতঃপর মুয়াজ্জিন । আমি বলি, হাদিস শরীফে শাফায়াত প্রসঙ্গে শহীদগণের পূর্বে যে আলেমদের কথা বলা হয়েছে, তারা হচ্ছেন ওলামায়ে রসেখীন। তারাই আহলে সুন্নত ওয়াল জামাতের প্রকৃত আলেম । সুরা আলে ইমরান £ আয়াত ১৭১ 2299, 024 299, NEAT NESCALT EL / silt ESSIEN SI MLA 0 আল্লাহের অবদান ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং ইহা এই কারণে যে আল্লাহ বিশ্বাসীদের শ্রমফল নষ্ট করেন না। শহীদগণ নেয়ামতের সুসংবাদ প্রাপ্ত । নেয়ামতের সঙ্গে এখানে ফযল শব্দটি উল্লেখ করা হয়েছে। আমলের বিনিময়ের চেয়েও অনেক বেশী পাওয়াকে ফযল বলে । এখানে ফযলের অর্থ হবে দীদারে এলাহি ও কোরবতে এলাহি অর্থাৎ আন্তাহর দর্শন এবং আল্লাহর নৈকট্য ৷ নেয়ামত ও ফযল ছাড়াও আরো একটি সুসংবাদ এই যে, আল্লাহ ইমানদারদের শ্রমপ্রচেষ্টা বিনষ্ট করেন না । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি কেবল আল্লাহর কলেমাকে সমুন্নত করার জন্য জেহাদের উদ্দেশ্যে গৃহ থেকে নিক্রান্ত হয়, তার জিন্মাদারী গ্রহণ করেন স্বয়ং আল্লাহ্ । আল্লাহ্ যদি তার শাহাদাত মঞ্জুর করেন, তবে তাঁর জান্নাত লাভ নিশ্চিত । আর গৃহে প্রত্যাবর্তনের সুযোগ দিলে তাঁকে দান করেন গণিমত ও সওয়াব । যার অধিকারে আমার জীবন, সেই পবিত্র সত্তার শপথ! তিনিই জানেন, আল্লাহর পথে যে আহত বা নিহত হয় তার প্রকৃত উদ্দেশ্য কী (আল্লাহর সন্তোষ সাধন, না কেবল যশলাভের জন্য বীরত্ব প্রদর্শন) । কিয়ামত দিবে শহীদদের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত প্রবাহিত হবে। রক্তের গন্ধ হবে মেশক আদম্বরের সুবাসের মতো । বাগবী । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, শহীদদের মৃত্যুকষ্ট পিপীলিকা দংশনের মতো । দারেমী, তিরমিজি ৷ তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান গরীব ৷ সুনান গ্রন্থে নাসাঈ এবং ওয়াসাত গ্রন্থে তিবরানী বিশুদ্ধ ধারাবাহিকতার মাধ্যমে হজরত আবু কাতাদা থেকেও এ রকম বর্ণনা লিপিবদ্ধ করেছেন। কোনো কোনো আলেম বলেছেন, এই আয়াত নাজিল হয়েছে বদর যুদ্ধের শহীদদের সম্পর্কে । তারা ছিলেন চৌদ্দজন। আটজন আনসার এবং ছয়জন তাফসীরে মাযহারী/৩৬৭
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।