Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে, এই জন্য যে তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। শহীদগণ আদন্যাহতায়ালার অনুগ্রহ লাভে ধন্য, আনন্দিত। তীদের এই অনন্যসাধারণ মর্যাদা জ্ঞান দ্বারা উপলব্ধি করা দুরূহ। আবদুর রাজ্জাক মোসান্াফ গ্রন্থে ইবনে আবী শায়বা, আহমদ এবং ইবনে মুনজির হজরত মাসরুকের উক্তি উল্লেখ করেছেন এরকম, আমরা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদের নিকট এই আয়াতের ব্যাখ্যা জানতে চাইলাম ৷ তিনি বললেন, আমি রসুল স. এর নিকট এই আয়াত সম্পর্কে জানতে চেয়েছিলাম ৷ রসুল স. বলেছেন, তাদের রূহসমূহ সবুজ রঙের পাখির বক্ষে সম্পৃক্ত থাকে। আবদুর রাজ্জাকের বর্ণনায় রয়েছে, শহীদগণের আত্মা হবে সবুজ পাখির মতো । তীদের জন্য বয়েছে আরশের স্তম্দের সঙ্গে ঝুলন্ত স্বর্ণালোকের ঝাড় তারা জান্নাতে যথা ইচ্ছা উড়াল দিতে পারেন। তাঁরা উড়াল দেন আর ফিরে ফিরে আসেন সেই স্বর্ন আলোকচ্ছটায় । আল্লাহতায়ালা প্রতিদিন তিনবার তাদেরকে এই প্রশ্নটি করবেন, তোমরা কি আমার কাছে কিছু চাও? অন্য বর্ণনায় এসেছে আল্লাহ্‌ বলবেন, তোমাদের যা ইচ্ছা তাই চাণ্ড আমার কাছে। তারা উত্তর দেবেন, হে আমাদের প্রতিপালক! আমরা কী চাইবো? আমরা তো জানাতে ইচ্ছে মতন ঘুরে বেড়াতে পারি। যখন তারা দেখবেন কিছু যাঞ্চা করাটাই আল্লাহতায়ালার অভিপ্রেত, তখন তাঁরা নিবেদন করবেন, হে আমাদের আল্লাহ! আমরা চাই আমাদের রূহ সমূহকে আমাদের পার্থিব শরীরে পুনঃসংস্থাপিত করা হোক, যেনো আমরা তোমার পথে আরেকবার জেহাদ করতে পারি। আল্লাহ বলবেন, আমি কাউকে পৃথিবীতে পুনরায় পাঠাই না। আমার এই বিধান অলংঘনীয়। শহীদগণ তাদের পৃথিবীবাসী আত্মীয়স্বজনদের ব্যাপারে নিশ্চিন্ত । তাদের নিশ্চিন্তির কারণ এই যে, আল্লাহতায়ালাই তাদের পক্ষ থেকে হকদারদের সন্তুষ্ট রাখেন এবং তাদের দাবী পূর্ণ করে দেন। আমি বলি, এ রকম অর্থ হওয়াও সম্ভব যে, শহীদগণ তাদের নিকটজনের জন্যে শাফায়াতের অধিকার লাভ করবেন। শাফায়াতের মাধ্যমে আপনজনরা আল্লাহর শাস্তি থেকে অব্যাহতি পাবেন। তাই ফেলে আসা স্বজনদের জন্য তারা ভাবনামুক্ত, আনন্দিত । আবু দাউদ ও ইবনে হাব্বান হজরত আবু দারদার উক্তি উল্লেখ করেছেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, তিনি স. বলেছেন, শহীদগণ আপন পরিবারভূত সত্তরজনের জন্য সুপারিশ করতে পারবেন। এরকম বর্ণনা করেছেন হজরত উৰাদা বিন সামেত থেকে আহমদ ও তিবরানী এবং হজরত মিকদাম বিন মাদী কারাব থেকে তিরমিজি ও ইবনে হাব্বান। ইবনে মাজা এবং বায়হাকী হজরত ওসমান ইবনে আফ্ফান থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কিয়ামত তাফসীরে মাযহারী/৩৬৬

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।