Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে মুনজির হজরত আনাস থেকে বর্ণনা করেছেন, উহুদে হজরত হামজা ও তাঁর সাথীগণ শাহাদাত লাভের পর অবিস্মণীয় নেয়ামত প্রাপ্ত হয়ে বলেছিলেন, কোনো সংবাদদাতা যদি আমাদের এহ অভূতপূর্ব বিনিময় লাভের কথা আমাদের স্বজনদেরকে পৌছে দিতো! তাঁদের এই অভিলাষ পূর্ণ করতেই আল্লাহপাক এই আয়াত নাজিল করেছেন। “সাবিলিল্লাহ্‌’ অর্থ জেহাদ । যারা আন্রাহূর পথে অটল ও সাধনারত তারাও জেহাদে শামিল। শ্রেষ্ঠ জেহাদ হচ্ছে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। এটাকে জেহাদে আকবর বলে । সশন্তর যুদ্ধ হচ্ছে জেহাদে আসগর বা ছোট যুদ্ধ । কিন্তু এই আয়াতে আল্লাহ্‌র পথে নিহত হওয়া বলতে কেবল সশস্ত্র যুদ্ধে শহীদদেরকেই বিশেষভাবে বোঝানো হয়েছে। এই শহীদগণ অতুলনীয় নেয়ামতের অধিকারী হবেন। “তাহারা তাহাদের প্রতিপালকের দৃষ্টিতে জীবিত’ _ এই মর্মে আবুল আলীয়া বলেছেন, তাঁরা সবুজ পাখির আকার নিয়ে জান্নাতের মধ্যে যথেচ্ছা ওড়াউড়ি করতে পারবেন। বর্ণনা করেছেন ইবনে হাতেম। ইমাম বাগী লিখেছেন, কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ্র আরশের নিচে তাদের রূহ সমূহ রুকু ও সেজদারত থাকবে। ইবনে মান্দা বর্ণনা করেছেন, হজরত তালহা বিন আবদুল্লাহ্‌ বলেছেন, আমি জঙ্গলে আমার হারানো উট অনুসন্ধান করছিলাম । খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলো । সেখানে আবদুল্লাহ্‌ বিন আমর বিন হারামের কবর ছিলো। আমি কবরের পাশে দাড়ালাম । শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ । কোরআনের এরকম সুমিষ্ট আবৃত্তি আগে কখনো শুনিনি । আমি রসুলে পাক স. এর খেদমতে হাজির হয়ে ঘটনাটি বর্ণনা করলাম । রসুল স. বললেন, শহীদদের এরকম অবস্থাই হয়। শহীদদের রূহ কবজ করে নিয়ে আল্লাহৃতায়ালা জমরুদ ও ইয়াকুতের ঝাড়ে স্থাপন করেন এবং সেই ঝাড়কে জান্নাতে ঝুলিয়ে রাখেন রাত্রি এলে সেই রূহ সমূহ তাদের আপনাপন কবরে চলে আসে । ফজরের সময় সেগুলো আবার জান্নাতে ফিরে যায়। এই বর্ণনাটির মাধ্যমে বোঝা যায় মৃত্যুর পরও শহীদগণ উচ্চতর মর্যাদায় উন্নীত হতে থাকেন। তাদের পবিত্র মরদেহ পঁচেনা। মৃত্তিকাও তাদেরকে আত্মস্থ করতে পারে না। এটাও তাদের জীবিত থাকার একটি নিদর্শন। আপন সূত্রে বায়হাকী এবং ভিন্ন সূত্রে ইবনে সা’দ ও বায়হাকী ও মোহাম্মদ বিন আমর তাঁর মাশায়েখগণের সূত্রপর্পরায় উল্লেখ করেছেন, হজরত জাবের বলেছেন, যখন হজরত মুয়াবিয়া নহর খনন করলেন, তখন আমরা ভয়ে ভয়ে উল্থদের শহীদগণের মাজারে পৌছলাম। খননকালে তাঁদের মাজার উন্ক্ত হয়ে পড়েছিলো । আমরা দেখলাম তাদের শরীর সম্পুর্ন সতেজ এবং তাদের হাত-পা জীবিত মানুষের মতো কোমল৷ মোহাম্মদ বিন আমর আরো বলেছেন, হজরত তাফলীরে মাযহারী/৩৬৩

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।