Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

(] যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল তাহা আল্লাহের অনুমতিত্রমেই ঘটিয়াছিল; ইহা বিশ্বাসীগণকে জানিবার জন্য । (0 এবং মুনাফিকদিগকে জানিবার জন্য; এবং তাহাদিগকে বলা হইয়াছিল, “আইস, তোমরা আল্লাহের পথে যুদ্ধ কর অথবা প্রতিরক্ষা কর।’ তাহারা বলিয়াছিল, ‘যদি জানিতাম যুদ্ধ হইবে তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করিতাম।' সেদিন তাহারা বিশ্বাস অপেক্ষা সত্য প্রত্যাখ্যানের নিকটতর ছিলো। যাহা তাহাদের অন্তরে নাই তাহারা তাহা মুখে বলে; তাহারা যাহা গোপন রাখে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত । উৎদের বিপর্যয় নেমে এসেছিলো আল্লাতায়ালার অনুমোদনক্রমেই। এর উদ্দেশ্য ছিলো ইমানদারদের ইমান এবং মুনাফিকদের নেফাক (অপবিত্রতা) যেনো সুম্পষ্ট হয়ে পড়ে । তাদেরকে বলা হয়েছিলো, আল্লাহর পথে জেহাদ করো অথবা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে আপন অবস্থানে অটল থাকো যাতে মুসলমানবাহিনীর শক্তিবৃদ্ধি হয়। তিনশ' মুনাফিকের নেতা আবদুল্লাহ বিন উৰাই তখন বলেছিলো, যুদ্ধপদ্ধতি ভালোভাবে জানা থাকলে তোমাদের সঙ্গে যেতে আমাদের আপত্তি ছিলো না। “যদি জানতাম যুদ্ধ হইবে’ - একথাব অর্থ যদি আমরা বিশ্বাস করতাম তোমরা সত্যের উপরে আছো এবং এই যুদ্ধ যে সত্যি সত্যিই আল্লাহর পথে যুদ্ধ, এরকম প্রতীতি থাকলেই না যুদ্ধে যোগদানের কথা আসে । তাছাড়া মক্কার মুশরিকদের যুদ্ধ তো তোমাদের বিরুদ্ধেই । আমাদের বিরুদ্ধে ইতোপূর্বে তো তারা যুদ্ধোদ্যোত হয়নি । তোমৱাও চাও তাদেরকে পরাস্ত করতে । এসব তে| তোমাদেরই পারম্পরিক স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার । সুতরাং আমরা এই ঝামেলায় জড়াতে যাবো কেনো। মুনাফিকদের এরকম চিন্তাভাবনা তাদেরকে ইমানের নিকটবর্তিতা থেকে অপসারিত করে দিচ্ছিলো। মুসলমান ও মুনাফিক এতোদিন মিলে মিশে ছিলো। কিন্তু যুদ্ধের মাধ্যমেই তাদের অভ্যন্তরীন অপবিত্রতা স্পষ্ট হয়ে পড়লো তাদের স্বভাব হচ্ছে সুবিধা দেখলে সাথে থাকে আর বিপদ দেখলে দুরে সরে যায় । উহুদ যুদ্ধের মাধ্যমেই মুনাফিকদেরকে প্রথম চিহ্রিত করা হয়েছিলো । এই পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন কেবল বিশ্বাসীরাই। ইমানের ভান করলেও মুনাফিকরা যে অবিশ্বাসী তা প্রমাণিত হয়েছিলো উহুদের ঘটনায় । তাদের অন্তর ও বাহির এক নয়। মনে অবিশ্বাস । মুখে বিশ্বাসের ঘোষনা । এরকম কপটচারীরাই মুনাফিক । আল্লাহ্‌ তাদের অন্তরের কলুষ বিশ্বাস সম্পর্কে অবশ্যই জ্ঞাত । আর যুদ্ধের মাধ্যমে তিনি সর্বসমক্ষে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তাফসীরে মাযহারী/৩৬০

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।