আমরা রাজী ৷ উহুদ যুদ্ধে তাই ঘটেছে। শহীদ হয়েছেন সত্তরজন মুসলমান, সেই সত্তরজন মুক্তিপ্রাপ্ত কাফেরের পরিবর্তে । জ্ঞাতব্য ৪ সাঈদ বিন মনসুর আবু সাখার থেকে মুরসাল রূপে বর্ণনা করেছেন, উহুদের সত্তরজন শহীদের মধ্যে চারজন ছিলেন মুহাজির এবং অবশিষ্ট ছিষটি জন ছিলেন আনসার । মুহাজির শহীদগণ হচ্ছেন, হজরত হামজা, হজরত মুসয়াব বিন উমায়ের, হজরত আবদুল্লাহ বিন জাহাশ এবং হজরত সাম্মাস বিন ওসমান । কিন্তু ইবনে হাব্বান এবং হাকেম হজরত উবাই বিন ক্যাব থেকে বর্ণনা করেছেন, আনসারী শহীদ ছিলেন চৌষট্রিজন এবং মুহাজির শহীদ ছিলেন ছয়জন । পঞ্চম মুহাজির শহীদ হচ্ছেন, হাতেম বিন বালতা’র মুক্তিপ্রাপ্ত গোলাম সা'দ এবং ষষ্ঠ শহীদ হচ্ছেন, সাকিফ বিন আমর আসলামী ৷ বর্ণনা করেছেন হাফেজ । বোখারী হজরত কাতাদা থেকে বলেছেন, আনসারদের চেয়ে বেশী শহীদ আরবের অন্য কোনো গোত্র থেকে হয়েছে, এ রকম তথ্য আমাদের জানা নেই। হজরত আনাস বলেছেন, উহুদ যুদ্ধে সত্তর জন, বিরে মাউনার ঘটনায় সত্তরজন এবং ইয়ামামার যুদ্ধে সত্তর জন আনসার শহীদ হয়েছিলেন। হাফেজ মুহিব তাৰারী, মালেক থেকে বর্ণনা করেছেন, উদ যুদ্ধে শহীদগনের সংখ্যা ছিলো পঁচাত্তর জন। তন্মধ্যে একাত্তর জন ছিলেন আনসার । ইমাম শাফেয়ী শহীদগণের সংখ্যা বাহাত্তর জন বলে উল্লেখ করেছেন। আইয়ুন গ্রন্থে উহুদ যুদ্ধে শহীদগণের নামের তালিকা দেয়া হয়েছে। তাতে উল্লেখিত হয়েছে ছিয়ানববই জনের নাম। এগার জন মুহাজির, আটত্রিশজন আউস এবং সাতচল্লিশজন খাজরাজ । দিমিয়াতীর মাধ্যমে একশ’ চার অথবা একশ' পীচ জনের কথা এসেছে। কোরআনের বর্ণনায় বলা হয়েছে সত্তর জনের কথা৷ আল্লাহপাক কখনো সাহায্য করেন। কখনো সাহাযাযবিহীন রাখেন । কিন্তু তার ক্ষমতা সর্ব পরিব্যাপ্ত । সকল কিছুই তার ক্ষমতাধীন। সুরা আলে ইমরান £ আয়াত ১৬৬, ১৬৭ SRN LCI YN AA FONG LG HANES MEUM LY SBS LAS LSI IEG LSI 1831 sgh Sls KYL SEL, তাফসীরে মাযহারী/৩৫৯
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।