হজরত ওমর থেকে আবু ইয়া'লী এবং বায্যার, হজরত সা'দ বিন আবু উবাদা ও হালাব থেকে আহমদ, হজরত ইবনে ওমর এবং হজরত আয়েশা থেকে বায্যার এবং হজরত ইবনে আব্বাস, হঙারত ইবনে মাসউদ ও হজরত উবাদা বিন সামেত থেকে তিবরানীও এরকম হাদিস বর্ণনা করেছেন। এ সমস্ত হাদিসে জাকাতের মাল আত্মসাৎ সম্পর্কে বর্ণিত হয়েছে। হজরত আবু মালেক আশআরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সবচেয়ে বড় আত্মসাৎ হচ্ছে চুরি। একটি জমির দু'জন অংশীদারের মধ্যে একজন যদি অন্যজনের অংশ থেকে একগজ অধিকার করে নেয় তবে কিয়ামতের দিন আল্লাহ্ ওই ব্যক্তিকে সপ্তস্তর জমির শিকল পরিয়ে উঠাবেন। হজরত মুআজ বিন জাবাল বলেছেন, আমাকে রসুল স. ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত করলেন। বললেন, আমার আদেশ ব্যতীত কোনো বস্তু গহণ কোর না । করলে তা হবে আত্মসাৎ ও চুরি । ‘ওয়া মাইয়াগলুল ইয়া'তি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ।' _ যে ব্যক্তি আত্মসাৎ বা চুরি করে সে তার চুরির মালসহ কিয়ামতে হাজির হবে। হজরত আমর বিন শোয়ায়েবের দাদা বর্ণনা করেছেন, রসুল স., হজরত আবু বকর এবং হজরত ওমর আত্মসাৎ ও চুরির সামগ্রী পুড়িয়ে দিতেন । আবু দাউদ । হজরত আবদুল্লাহ বিন আমর বলেছেন, সম্পদ সংরক্ষণের জন্য রসুল স. এক ব্যক্তিকে নিয়োজিত করেছিলেন। যার নাম ছিলো করকরা। করকরার মৃত্যু হলে রসুল স. বললেন, সে দোজখী । সবাই দেখতে পেলো তার ব্যক্তিগত মালপত্রের মধ্যে রয়েছে একটি আবা (এক প্রকার আরবীয় পোশাক), যা সে আত্মসাৎ করেছিলো । বোখারী । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, হজরত ওমর বলেছেন, খয়বর যুদ্ধের সময় কতিপয় সাহাবী বললেন, অমুক অমুক ব্যক্তি শহীদ হয়েছে। একজনের জানাজা পড়ে তারা বললেন, এই ব্যক্তি শহীদ । রসুল স. বললেন, কখনোই নয়। আমি তাকে আগুনপরিবেষ্টিত দেখলাম । কারণ, সে একটি চাদর আত্মসাৎ করেছে। অথবা বললেন, একটি আবা আত্মসাৎ করেছে। এরপরে বললেন, হে মানুষেরা! তিনবার উচ্চস্বরে ঘোষণা করে দাও, জান্নাতে প্রবেশ করবে কেবল মুমিন । হুকুম মোতাৰেক আমি সবাইকে উচ্চস্বরে জানিয়ে দিলাম, জান্নাতে প্রবেশ করবে কেবল মুমিন । মুসলিম । কিয়ামত দিবসে মানুষকে তার কৃতকর্মের ফলাফল দেয়া হবে। নেক আমলের সওয়াবও কম দেয়া হবে না। মন্দ আমলের জন্য আযাবও অতিরিক্ত করা হবে না । বারা আল্লাহর সঞ্তুষ্টি অখেষণকারী তাঁরা কখনো আল্লাহ্র গজবে পরিবেষ্টিতদের মতো নয় । অর্থাৎ মোহাজির ও আনসাররা কখনো মুনাফিক ও তাফসীরে মাযহারী/৩৫৫
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।