Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

বললেন, তোমরাই তোমাদের সাথীর নামাজ পড়ো এরশাদ শুনে ভয়ে বিবর্ণ হয়ে গেলেন সকলে । রসুল স. বললেন, তোমাদের সাথী আল্লাহ্র রাস্তায় খেয়ানত করেছে । বর্ণনাকারী বলেছেন, আমরা তার মালপত্র খুঁজে ইহুদীদের নিকট থেকে লুণ্ঠন করা দু'টি মুক্তা দেখতে পেলাম, যার মূল্য হবে দুই দিরহাম । মালেক, নাসাঈ । নাম ছিলো ইৰনে কাতিবা। রসুল স. তাকে জাকাত আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। ফিরে এসে সে কিছু মাল জমা দিলো এবং কিছু নিজের কাছে রেখে বললো, এগুলো আমাকে হাদিয়া দেয়া হয়েছে। রসুল স. ভাষণ দানের জন্য দভ্ায়সান হলেন আল্লাহর স্তুতি প্রশস্তি বর্ণনার পর বললেন, আল্লাহ আমাকে দায়িত্ব দান করেছেন। আর আমি প্রতিনিধি হিসাবে তোমাদের কতিপয় ব্যক্তিকে দায়িত্ব দান করেছি। জাকাত আদায়ের দায়িত্ব সমাপনান্তে কেউ যদি কিছু মাল জমা দিয়ে কিছু মাল নিজের কাছে রেখে সেটাকে হাদিয়া বলে তবে সে নিজ গৃহে বসে থেকে দেখলো না কেনো হাদিয়া তার কাছে আসে কি না? আল্লাহর কসম! যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো বস্তু গহণ করবে, ওই ব্যক্তি অবশ্যই সেই বস্তুর বোঝা নিয়ে আল্লাহর সকাশে উপস্থিত হবে। সেদিন কেউ কেউ উট, গাভী অথবা বকরীর বোঝা নিয়ে উপস্থিত হবে। বোখারী, মুসলিম ৷ দ্বিতীয় বর্ণনায় এসেছে, অতঃপর রসুল স. দুই হাত উত্তোলন করে বললেন, হে আল্লাহ! আমি কি তোমার হুকুম পৌছে দিয়েছি? হে আল্লাহ! আমি কি পৌছে দিয়েছি? হজরত আদী বিন উমায়ের বলেন, আমি রসুল স. কে এ রকম বলতে শুনেছি, আমি তোমাদেরকে যে দায়িত্ব দেই, সে দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি একটি সুচ অথবা তদপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তু গোপন করে ফেলে, তবে তা হবে চুরি ৷ কিয়ামতের দিন ওই চুরিসহই তাকে হাজির হতে হবে। মুসলিম । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, একদা স্বসুল স. ভাষণ দেয়ার জন্য দন্ডায়মান হলেন। জাকাত অথবা গণিমতের মাল আত্মসাৎ করা প্রসঙ্গে তিনি বললেন, শুনে রাখো। কেউ যেনো স্কন্ধদেশে উট নিয়ে আমার সামনে হাজির না হয়। যখন সে বলতে থাকবে, হে আল্লাহর রসুল! সাহায্য করুন। আমি তখন বলবো, আল্লাহর সামনে এখন আমার কিছুই করার নেই । আমি তো তোমাকে আল্লাহর হুকুম পৌছে দিয়েছিলাম । এরপর রসুল স. ওই সমস্ত লোকের কথা উল্লেখ করলেন, যাদের ঘাড়ে থাকবে ঘোড়া, বকরী অথবা সোনা রূপার বোঝা। তারাও রসুল স. এর সাহায্যপ্রার্থী হবে। তিনি স. তাদেরকে একই উত্তর দিবেন। বোখারী, মুসলিম । তাফসীরে মাযহারী/৩৫৪

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।