Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সমস্ত লোক যারা দেহে দাগ দেয় না, যাদু মন্ত্র পড়ে না এবং শুভাশ্ুভ নির্ণয় করে না; তারা তাদের প্রতিপালকের প্রতি নির্ভরশীল । বোখারী ও মুসলিম । ইমরান বিন হোসেন থেকে বাগবীও এ রকম হাদিস লিপিবদ্ধ করেছেন। হজরত ওমর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, তোমাদের প্রতি আন্রাহ্‌- তায়ালার অধিকার অনুসারে যদি তাওয়ান্ধুল করতে সমর্থ হও, তবে আল্লাহ্‌ তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যে রকম দান করেন পাখিদেরকে ৷ পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় অন্ন অন্বেষণে বের হয়। আর বিকালে ফিরে আসে পরিতৃপ্ত হয়ে । তিরমিজি, ইবনে মাজা। হজরত ইবনে আব্বাসের বর্ণনা থেকে এ রকম ধারণার সৃষ্টি হয় যে, বস্তুসামগ্রী পরিত্যাগ করে আল্লাহ্র প্রতি নির্ভর করাই তাওয়াক্কুল । যেমন, আঘাতপ্রাপ্ত হলে এ জন্য কাউকে দোষী সাব্যস্ত না করা। আমি বলি, এ রকম সন্দেহের সুযোগ এখানে নেই । দ্রব্যসামণ্রী পরিত্যাগ করা তাওয়াক্ধুল নয় বরং এ সবের প্রতি ভরসা না করা তাওয়াক্কুল । পরামর্শবিনিময়ও এক প্রকারের দ্রব্যসামগ্রীর মতো, যা গ্রহণ করতে হবে কিন্তু এর প্রতি সম্পূর্ণ নির্ভর করা যাবে না। বস্তুসামগ্রীর মাধ্যম গ্রহণ তাওয়াক্ুলবিরোধী নয় । বিনা হিসাবে বেহেশতীগণ বস্তু সামগ্রীর মাধ্যম গ্রহণ করেন না _ এর অর্থ অতিরিক্ত অথবা মাকরূহ বস্তু সমূহকে তারা পরিত্যাগ করেন। জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজনীয় বিষয়সমূহ পরিত্যাগ করা কারো পক্ষেই সম্ভব নয়। যেমন, পানাহার, প্রয়োজনীয় পরিচ্ছদ । নামাজ রোজাও জান্নাতে প্রবেশ করার কারণ বা মাধ্যম । কিন্তু নামাজ রোজা প্রতিপালন করা জরন্রী। জ্ঞাতব্য ৪এস্থকার বলেন, হজরত ইবনে আব্বাসের বর্ণনায় বলা হয়েছে, এই আয়াতে হজরত আবু বকর এবং হজরত ওমরের নিকট থেকে পরামর্শ নেয়ার হুকুম দেয়া হয়েছে। অন্য বর্ণনায় এসেছে, এই আয়াত হজরত আবু বকর ও হজরত ওমরের শানে নাজিল হয়েছে। রসুল স. এরশাদ করেছেন, তোমরা দু'জনে ওঁকমত্য স্থির করলে আমি তার বিরোধিতা করবো না। ইবনে ওমরের বর্ণনায় এসেছে, হজরত আবু বকৱ একবার ওমরকে বললেন, যুদ্ধের ব্যাপারে রসুল স. পরামর্শ গ্রহণ করেছেন। তুমিও পরামর্শ গ্রহণ করো । জুহাক বলেছেন, হজরত ওমর পরামর্শ গ্রহণ করতেন । এমনকি রমণীদের নিকট থেকেও ৷ যারা তাওয়াক্লল করেন, আল্লাহ্‌ তাঁদেরকে ভালোবাসেন । আল্লাহ্র ভালোবাসা সর্বোত্তম নেয়ামত ৷ তাওয়াক্ুলকারীদেরকে আল্লাহই সাহায্য করেন এবং দ্বীন-দুনিয়ার সংশোধন দানে যন) করেন। অন্য আয়াতে আল্লাহতায়।ল। এরশাদ করেছেন, 'আল্লাহ্র উপরে ভরসাকারীদের জন্য আল্লাহই যথেষ্ট ৷” হাদিসে তাফসীরে মাযহারী/৩৫০

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।