Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু এ রকম উত্তম আচরণ আল্লাহতায়ালার নিছক রহমত ছাড়া সম্ভব নয় । কর্কশ ভাষণ ও কঠোরতা মানুষকে দূরে সরিয়ে দেয়। অনুতাপবিক্ষতদেরকে কর্কশ ভাষায় ভসনা করা হলে ব্যবধান সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই এ রকম হেদায়েত হয়েছে যে, এ রকম করলে তারা আপনার নিকট থেকে সরে যেতো । শেষ পর্যন্ত ইসলামের গন্ডি থেকেই বেরিয়ে যেতো হয়তো, হয়ে যেতো জান্নাত লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত । অনুসরণকারীদের সংখ্যা কম হওয়ার অর্থ সওয়াব কম হওয়া । এ সমস্ত কিছুকে সদয় বিবেচনায় রেখে হে নবী, আপনি আপনার হক ক্ষমা করে দিন। আর তারা যে আল্লাহ্র হক নষ্ট করেছে সে জন্য আল্লাহ্র কাছে মাগফেরাত কামনা করুন। যুদ্ধকালে এবং অন্যান্য সকল অবস্থায় সমস্যা সমুপস্থিত হলে, কর্তব্যকর্ম নির্ধারণার্থে পরামর্শ বিনিময় করা প্রয়োজন ৷ এখানে আল্লাহ্র রসুলকে পরামর্শ বিনিময় করতে বলা হয়েছে। যেনো পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত লাভ সহজতর হয় এবং পরমর্শসভায় উপস্থিত সকলের অন্তর সন্তোষ লাভ করে। আর এই উম্মতের জন্য এই নিয়মটিও জারি হয়ে যায়। ইমাম বাগবী তার সূত্রপরম্পরায় উল্লেখ করেছেন, হজরত আয়েশা বলেছেন, আমি কাউকে রসুল স. অপেক্ষা অধিক পরামর্শ করতে দেখিনি। পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহনের পর প্রয়োজন আল্লাহ্‌তায়ালার প্রতি পূর্ণনির্ভরতা। রসুল স. এমনই করতেন । এজন্যই রণসাজে সজ্জিত হয়ে উহুদ প্রান্তরের দিকে যাত্রার প্রাক্কালে যখন তাকে ক্ষান্ত হতে বলা হয়েছিলো, তখন তিনি বলেছিলেন, রণসজ্জিত হওয়ার পর যুদ্ধ না করে যুদ্ধসজ্জা খুলে ফেলা নবীদের জন্য শোভনীয় নয়। সকল সময় নির্ভর করতে হযে আল্লাহ্র উপরেই । ঞেনন৷ তিনিই অদৃশ্যের জ্ঞান রাখেন। পরামর্শ বিনিময়ের উপকার এই যে, এতে করে সর্বোত্তম সিদ্ধান্তটির স্বরূপ প্রস্ষুটিত হয়। কিন্তু মানুষের সিদ্ধান্ত সর্বোত্তম হলেও সম্পূর্ণ নির্ভূল নয়। তাই ভরসা (তাওয়াক্ুল) আল্লাহ্‌র প্রতি করতে হবে। আল্লাহ্‌ সম্পর্কে এ রকম বিশ্বাস রাখতে হবে যে, তিনি নিশ্চয়ই উত্তম বিনিময় প্রদানে সক্ষম। কোনো কোনো আলেম বলেছেন, রিজিক অর্জনকালে আল্লাহতায়ালার অবাধ্য না হওয়ার নামই তাওয়াক্ুল ৷ রিজিকপ্রাপ্তির বিষয়টি আল্লাহতায়ালার প্রতি সমর্পণ করতে তবে । অবৈধ বিনয়ে আল্লাহতায়ালার উপর ভরসা করার কোনো সুযোগ নেই। কেউ কেউ বলেছেন, তাওয়াক্লুল অর্থ আপন অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী, রিজিক দাতা এবং ততবধায়ক মনে না করা। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আমার উন্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহ্‌র রসুল। তাদের পরিচয় কী? তিনি স. বললেন, তারা ওই তাফসীরে মাযহারী/৩৪৯

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।