0 এবং তোমাদের মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে আল্লাহেরই নিকট তোমাদিগকে একত্র করা হইবে। ___ জীবন ও মৃত্যুতে সফর এবং জেহাদের কোনো অধিকার নেই। জীবন-মৃত্যুর নিরক্কুশ অধিকার কেবল আল্লাহতায়ালার । সকল কার্যকারণের সৃষ্টা তিনিই । সফর ও জেহাদ যদি মৃত্যুর কারণ বলে প্রতিভাত হয়, তবে তাতে চিন্তিত হওয়ার কী আছে? বরং এ রকম মৃত্যু আল্লাহৃতায়ালার রহমত ও মাগফিরাত অর্জনের সহায় । এবং আল্লাহতায়ালার রহমত, মাগফিরাত পৃথিবীর সকল বৈভব অপেক্ষা নিঃসন্দেহে উত্তম । পরকালের কল্যাণাকাঙ্খীদের জন্য পরিত্যাজ্য পৃথিবীর জন্য আক্ষেপ নিরর্থক । যারা স্বাভাবিকতাবে মৃত্যুমুখে পতিত হয় এবং যার৷ শাহ৷দ৷তের অবিনশ্বর গৌরব লাভে ধন্য হয় _ সকলকে আল্লাহ্র সকাশেই উপস্থিত হতে হবে। এর জন্য পৃথিবীর জীবনে সকল চেষ্টা ও সাধনাকে আল্লাহ্র মহব্বত অর্জনার্থে নিয়োজিত করতে হবে, যাতে নির্ধারিত মৃত্যুর মাধ্যমে পৃথিবীর বন্দীত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহ্র মাহবুবিয়াতের স্থায়ী সৌভাগ্য লাভ সহজ হয়। সুরা আলে ইমরান ৪ আয়াত ১৫৯ DE ES ADELE ESS DG IF et [ES OEE BTS TTS A20EIHL 0b PT PAINS AES OBESE SBOE HILL LG 0 আল্লাহের দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল-হৃদয় হইয়াছিলে, যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তুমি তাহাদিগকে ক্ষমা কর এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজে-কর্মে তাহাদের সহিত পরামর্শ কর এবং তুমি কোন সংকল্প করিলে আল্লাহের প্রতি নির্ভর করিবে; যাহারা নির্ভর বনরে আল্লাহ্ তাহাদিগকে ভালবাসেন । যারা রসুল স. এর হুকুম পালনে শৈছিল্য প্রদর্শন করেছিলেন, রসুল স. তীদের প্রতি রুষ্ট হননি বরং কোমল আচরণ করেছিলেন। এই কোমলতা আল্লাহতায়ালার দান। ভুল বুঝবার পর এমনিতেই অন্তর অনুতাপে জর্জরিত হতে থাকে। ওই সময়ে তাদেরকে ক্ষমার্হঁ ভাবা এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করাই বাঞ্ছনীয় । তাফসীরে মাযহারী/৩৪৮
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।