Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

জানিয়ে দিলেন তাদেরকে ৷ সহসা সামনের ঘাঁটির মুখে আবু সুফিয়ান তার বাহিনী সহ আৰ্বিভৃত হলো। মুসলমান বাহিনীকে দেখে হতচকিত হয়ে গেলো তারা। ভীত হয়ে গেলো এই ভেবে যে, নিশ্চয়ই এরা আমাদেরকে হত্যা করবে। আক্রমণের চিন্তা বাদ দিয়ে তখন তারা আত্মরক্ষায় ব্যাপৃত হয়ে পড়লো । রসুল স. সাথীদেরকে বললেন, ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তিনি প্রার্থনা জানালেন, হে আমার আল্লাহ্‌! এই ক্ষুদ্র দলটির মৃত্যু হলে পৃথিবীতে তোমার ইবাদত করার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। তিনি উচ্চ স্বরে ছত্রভঙ্গ মুসলমান বাহিনীকে একত্রিত হতে আহবান জানালেন। সাহাবীগণ পুনঃএকত্রিত হয়ে কাফেরদেরকে পাথর মারতে মারতে হটিয়ে দিলেন। আমি বলি, এই পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে 'সানুলৰ্ধি ফি কুলুবিল্লাজিনা কাফারুর'। আল্লাহ্‌তায়ালা আবু সুফিয়ান ও তার বাহিনীর সদস্যদের অন্তরে ভীতি ঢেলে দিয়েছিলেন। আমি আরো বলি, দুঃখের পরে দুঃব অর্থ্যাৎ দ্বিতীয় দুঃখ হচ্ছে, মদীনায় যাঁরা আছেন তাদের জন্য দুশ্চিন্তা । আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে যখন মক্কায় ফিরে যাচ্ছিলো, তখন রসুল স. ও সাহাবীগণ আতংকিত হলেন এই ভেবে যে, ওৱা হয়তো মদীনায় পৌছে অসহায় শিশু ও নারীদেরকে নির্যাতন করবে। মদীনা রক্ষার জন্য রসুল স. হজরত আলী এবং হজরত সা'দ বিন আবী ওয়াক্কাসকে নিযুক্ত করলেন। বললেন, যদি দেখো তারা উটের পিঠে উঠে অশ্বগুলোকে সঙ্গে নিয়ে যাচ্ছে তবে মনে করবে তারা মক্কাতেই যাচ্ছে। আর যদি এই যাত্রার উদ্দেশ্য মদীনা লুষ্ঠন করা। আমার জীবনাধিকারী পবিত্র সত্ত্বার শপথ! তারা মদীনা আক্রমণ করলে আমিই তাদের মোকাবেলা করবো । হজরত আলী এবং সা'দ, আবু সুফিয়ান বাহিনীকে অনুসরণ করলেন। দেখলেন, তারা উদ্্রারোহী হয়ে অশ্বগুলোকে সাথে নিয়ে চলেছে। মদীনা আক্রমণের পরিকল্পনা করেছিলো তারা । কিন্তু তাদের সাথী সাফওয়ান বিন উমাইয়া তাদেরকে একাজ থেকে নিবৃত্ত হওয়ার পরামশ দিয়েছিলো। “দুঃখের পরে দুঃখ’ এর আরো একটি অর্থ এরকম হয় যে, তোমরা রসুল স. কে দুঃখ দিয়েছো তাই ওই দুঃখের পরে আন্লাহ্‌তায়ালা তোমাদেরকে দুঃখ দিয়েছেন। এই দুঃখ দানের উদ্দেশ্য মহৎ। এতে কবে বিপদে ধৈর্য্য ধাবণ করার মতো মহান গুণ লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে রয়েছে আগামী ঘাত প্রতিঘাতময় জীবনকে অতিক্রম করার মহান শিক্ষা । আমি বলি, এতে রয়েছে উপুর্যুপরি দুঃখবরণের বিনিময় (সওয়াব) লাভের সুযোগ ৷ রয়েছে নবীর মাধ্যমে আগত সুসংবাদ ৷ সুতরাং বিষণ্নতা পরিহার করে নির্বিকারচিও হওয়াই বাহ্ছনীয়। তোমাদের বিপদে তোমরা একা নও, তোমাদের রসুলও এই দুঃখববেদনার তাফলীরে মাযহারী/৩৪২,

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।