হবে এবং ক্ষমাপ্রার্থনা করতে হবে। এরপর জানাতে হবে দৃঢ়পদ থাকার প্রার্থনা । আন্লাহ্তায়ালাই প্রকৃত সাহায্যকারী ৷ তাঁর অভিজ্ঞান তুলনারহিত । বিশ্বাসীগণকে গোনাহ্ থেকে পবিত্র করাই তার অভিপ্রায় । তিনি ক্ষমাপ্রার্থনাকে দোয়া কবুলের শর্ত করে দিয়েছেন । দোয়ার প্রতিফল হিসাবে আল্লাহ্ তাদেরকে পার্থিব ও পারলৌকিক উভয় প্রকার পুরস্কার দানে ধন্য করেন। যুদ্ধ জয়, গণিমত, রাজ্য এবং সম্মান এগুলো হচ্ছে পার্থিব পুরস্কার । আর পারলৌকিক পুরস্কার হচ্ছে, জান্নাত, স্থায়ী মর্যাদা, আল্লাহৃতায়ালার নৈকট্য ও সন্তোষ । আল্লাহতায়ালার সামান্যতম সন্তোষ সকল কিছু থেকে শ্রেষ্ঠ । আনল্লাহৃতায়ালা সৎকর্মশীলদেরকে (মুহ্সিনিনদেরকে) ভালোবাসেন। উপাসনা সুসম্পন্ন করেন৷ তাদের অন্তর আল্লাহ্মুখী । অন্যমনস্কতা থেকে মুক্ত । শান্তি-অশান্তি, সুখ-দুঃখ সবকিছুই আল্লাহ্র নিকট থেকে সমাগত । দয়া তার অপরিসীম ৷ আনুগত্যে অটল থাকা পর্যন্ত তিনি তাঁর অনুগ্রহরাজীকে পরিবর্তন করেন না। আনুগত্য শিথিল হলেই কেবল অনুগ্রহ বর্ষণে ব্যত্যয় ঘটান । কিছু বিপদ মুসিবত দান করেন, যেনো এই বিপদাঘাত তাদের অনুভূতিকে সজাগ করে তোলে। যেনো তারা ক্ষমাপ্রার্থী হয় এবং ক্ষতিপূরণ স্বরূপ পার্থিব বিপদ ভোগ করে চিরতরে পবিত্র হয়ে যায়। সুরা আলে ইমরান £ আয়াত ১৪৯, ১৫০ SETI IIT GS MiG EC 0 Pye EHS SN OGL es LES 0 হে বিশ্বাসিগণ! যদি তোমরা সত্য প্রত্যাখ্যানকারীদের আনুগত্য কর তবে তাহারা তোমাদিগকে পূর্বাবস্থায় ফিরাইয়া দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে। (0 আল্লাহই তো তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী । হজরত আলী বলেছেন, এখানে সত্যপ্রত্যাখ্যানকারী বলতে মদীনার মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। তারা বলেছিলো, মোহাম্মদ নবী হলে নিহত হতেন না। কোনো কোনো আলেম বলেছেন, এখানে সত্যপ্রত্যাখ্যানকারী অর্থ হবে মক্কার কাফের অর্থাৎ আবু সুফিয়ান ও তার সঙ্গী-সাথীরা। এক্ষেত্রে আল্লাহতায়ালার বাণীর উদ্দেশ্য এই যে, তোমরা সত্য প্রত্যাখ্যানকারীদের অনুসরণ তাফসীরে মাযহারী/৩৩৭
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।