সেই উদ্দেশ্যে যুদ্ধে রত হও । যে উদ্দেশ্যে শহীদ হয়েছেন তিনি, তোমরাও সে উদ্দেশ্যে পান করো শাহাদাতের শরাব ৷ তিনি আরও বললেন, হে আমার আল্লাহ্! আমার প্রাতৃবৃন্দের অক্ষমতা স্বীকার করছি আমি। আর মুনাফিকদের বাক্যাবলীর প্রতি প্রকাশ করছি আমাদের অসন্তোষ, এই বলে সন্মুখ সমরে ঝাঁপিয়ে পড়লেন তিনি। তারপর অসমসাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রসুল স. একটি প্রশস্ত প্রস্তর প্রান্তরে দাড়িয়ে সবাইকে আহবান করছিলেন। সর্বপ্রথম হজরত কাব বিন মালেক তাকে চিনে ফেললেন তিনি বলেছেন, আমি রসুল স. কে চিনতে পেরেই উচ্চ স্বরে ঘোষণা করলাম, হে মুসলিম বাহিনী । সুসংবাদ শ্রবণ করো! এই যে এখানে । রসুল স. ইঙ্গিতে বলেলেন, নীরব থাকো । সাহাবায়ে কেরাম একে একে রসুল স. এর নিকট জমায়েত হতে লাগলেন। পশ্চাদাপসরণের কারণে তিনি মৃদু ভর্ঘসনা করলেন সকলকে ৷ তারা আরজ করলেন, হে আল্লাহ্র রসুল । আমাদের জনক-জননী আপনারই উদ্দেশ্যে উৎসগীকৃতি । আমরা সংবাদ পেয়েছিলাম আপনি শাহাদাৎ বরণ করেছেন। এই মর্মন্তুদ সংবাদে কিংকর্তর্যবিমূঢ় হয়ে পড়েছিলাম আমরা তাই পশ্চাদপসরণ করতে হয়েছে। আপনার শাহাদাতের সংবাদই আমাদেরকে উদ্দীপনারহিত করে দিয়েছে, এরপর নাজিল হলো - “ওয়া মা মোহাম্মাদুন ইল্লা রসূল... ৷ সুরা আলে ইমরান ঃ আয়াত ১৪৫, ১৪৬ AR SIS LGR HEE 0 NEESER BERENS LSU MYT L EIN LS odes 0 আল্লাহের অনুমতি ব্যতীত কাহারও মুত্যু হইতে পারে না, যেহেতু উহার মিয়াদ অবধারিত । কেহ পার্থিব পুরস্কার চাহিলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং কেহ পারলৌকিক পুরস্কার চাহিলে আমি তাহাকে তাহার কিছু দেই এবং শীঘই কৃতজ্ঞদিগকে পুরস্কৃত করিব। তাফসীরে মাযহারী/৩৩৪
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।