তখনও ত । বালেদ বিন অলীদ রসুলুল্লাহ্ স. কে বেষ্টনকারী বাহিনীকে আক্রমণ করলো। ছত্রভঙ্গ হয়ে গেলেন তীরা। কেউ কেউ শহীদ হলেন। গণিমতের মাল এবং বন্দী সবকিছুই হাতছাড়া হয়ে গেলো মুসলমানদের দিনের প্রথমাংশে যদিও ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছিলো কিন্তু শেষাংশে পশ্চাদাপসরণে বাধ্য হলেন মুসলমানেরা ৷ ত্রিধাবিভক্ত অবস্থা তখন মুসলমান বাহিনীর । কেউ শহীদ। কেউ আহত ৷ আবার কেউ পশ্চাদাপসরণ করে আত্মরক্ষায় রত। ইমাম বায়হাকী হজরত মেকদাদের বক্তব্য উপস্থাপন করেছেন এভাবে, ওই. পবিত্র সত্তার শপথ! যিনি রসুল স. কে সত্য সহ প্রেরণ করেছেন। তিনি স. তীর আপন অবস্থানে অটল ছিলেন। একটুও হটেন নি। অতিসত্বর সাহাবীদের একটি ক্ষুদ্র দল তাঁর নিকটে এসে একত্রিত হলেন ভারা ছিলেন পনের জন মাত্র । মুহাজিরদের আটজন __ হজরত আবুবকর, ওমর, আলী, তালহা, জোবায়ের, আব্দুর রহমান বিন আউফ, সা’দ বিন আৰবী ওয়াক্কাস এবং আবু উবাদা বিন জাররাহ্ (রাদিআল্লাহু আনহুম) । সাতজন আনসারী সাহাবী ছিলেন - হাব্বাব বিন মোহাম্মদ বিন মুসলিমা এবং সা'দ বিন ম্ুআজ (রাদিআল্লাহু আনহুম) । কোনো কোনো বর্ণনায় সা'দ বিন মুআজের স্থলে সা'দ বিন উবাদার কথা বলা হয়েছে। কাফেরদের পক্ষ থেকে প্রচন্ড আক্রমণ এসে পড়লো এই ক্ষুদ বাহিনীটির উপর । দিশাহারা অবস্থা সকলের ৷ কিন্তু নিঃশংকচিত্ত রসুলে পাক স. সহজ সাহসিকতার সঙ্গে কখনো তীর নিক্ষেপ করছেন, কখনো নিক্ষেপ করছেন পাথর । আব্দুর রাজ্জাক, জুহুরীর মুরসাল বর্ণনা উল্লেখ করেছেন এরকম, রসুল স. সতেরটি আঘাত পেলেন। ওতবা বিন ওয়াক্কাস রসুল স. এর প্রতি চারটি প্রস্তর নিক্ষেপ করেছিলো । প্রস্তরাঘাতে রসুল স. এর সামনের নিচের মাড়ির রুবাইয়া নামক দীতটি ভেঙে গেলো । জখম হয়ে গেলো নিম্নের ওষ্ঠাধার । হাফেজ বলেছেন, ওই পবিত্র দাতটি ছিলো কেটে নেওয়া ও চিবানোর দাতের মধ্যবর্তী একটি দাত । হাতেৰ বিন বোলতা বলেছেন, আমি ওতবাকে হত্যা করেছি এবং তার দেহচ্ছিন্ন মস্তক রসুল স. এর খেদমতে হাজির করে দিয়েছি । রসুল স. আমার এই খেদমতে আনন্দিত হয়েছিলেন এবং আমার জন্য দোয়া করেছিলেন। হাকেম । আবদুল্লাহ বিন শিহাব এহুরীর নিক্ষেপিত পাথর গিয়ে পড়ণে| রসুল স. এর পবিত্র মস্তকে । তার পবিত্র মস্তক এবং পবিত্র শুশ্রু রক্তরঞ্জিত হলো। এই পাথর নিক্ষেপকারী অবশ্য পরে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। আবদুল্লাহ্ বিন কামিয়া পাথর ছুঁড়ে রসুল স. এর গন্ডদেশ জখম করে দিলো। লৌহশিরস্ত্রানের দু'টি কড়া তার গন্ডদেশে বিদ্ধ হলো । সে হত্যা করতে উদ্যত হলো রসুল স. কে। বাধা হয়ে দাঁড়ালেন সাহাৰী মুসায়াৰ বিন উমায়ের । তিনি ছিলেন রসুল স. এর তাফসীরে মাযহারী/৩৩১
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।