Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে ইমরান £ আয়াত ১৪৪ ASM ATRL LIONS SEEMS LI PBI dts of Bsns tales (0 মুহাম্মদ রসুল ব্যতীত কিছু নয়; তাহার পূর্বে বহু রসুল গত হইয়াছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয় তবে তোমর। কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনও আল্লাহের ক্ষতি করিবে না এবং আল্লাহ্‌ শীঘই কৃতজ্ঞদিগকে পুরস্কৃত করিবেন। কামুস গ্রন্থে হজরত মোহাম্মদ স. এর হামদ ও তাহমীদ বর্ণিত হয়েছে। বলা হয়েছে, হামদ অর্থ কৃতজ্ঞতা, সত্তুষ্টি, প্রতিদান এবং হক আদায় করা এবং তাহমীদ অর্থ সর্বক্ষণ প্রশংসা করা । চুড়ান্ত অর্থ এই দাঁড়ায় যে, মোহাম্মদ স. এমন ব্যক্তিত্ব, সর্বক্ষণ যার প্রশংসা করা যায়। আমি বলি, মোহাম্মদ স. ওই মহান ব্যক্তিত্ব যার গুণগান সর্ব অবস্থায়, সকল সময়ে চুড়ান্তভাবে করা যায় । ইমাম বাগবী লিখেছেন, মোহাম্মদ স. তিনি, যিনি সকল প্রশংসাকে সম্মিলিত করেছেন। ওই ব্যক্তিত্ই প্রশংসার উপযুক্ত যিনি পূর্ণ গুণাবলীর অধিকারী । আর তাহ্মীদের মর্যাদা হামদ অপেক্ষা অধিকতর । অধিক বর্ণ বিশিষ্ট শব্দ অধিক অর্থবোধক, তাই ওহ ব্যক্তি তাহমীদের উপযুক্ত, যিনি চুড়ান্ত সীমার পূর্ণতবকে বেষ্টন করে আছেণ। হাসান বিন সাবেত বলেছেন, তোমরা কি জানো না, আল্লাহ্‌ তার আপনতম বান্দাকে তাঁর নিজস্ব দলিল (কোরআন) দিয়ে প্রেরণ করেছেন? সবেচ্চি মহত্ব এবং শ্রেষ্ঠত্ব আল্লাহৃতায়ালারই । তিনি সন্মান বৃদ্ধির উদ্দেশ্যে তার নিজের নাম থেকে তার আপনতম বান্দার নাম সংকলিত করেছেন। অতএব, আরশের মালিক প্রশংসিত এবং তার প্রশংসাধন্য মোহাম্মদ স. ও প্রশংসিত । ইতোপূর্বে আবির্ভূত নবী ও রসুলগণ সকলেই ইন্তেকাল করেছেন। কিন্তু তাদের প্রণীত দ্বীন ছিলো প্রবহমান । তাই আনল্লাহৃতায়ালা এখানে প্রশ্ন উপস্থাপন করেছেন এইভাবে, মোহাম্মদ স.ও একজন রসুল তিনি ইন্তেকাল করলে তোমরা কি তাঁর প্রতিষ্ঠিত দ্বীন থেকে সরে পড়বে? এরপর সকলকে সতর্ক করা হয়েছে একথা বলে যে, দ্বীন থেকে সরে পড়লে আল্লাহ্র কোনো ক্ষতি নেই। কারণ আল্লাহ্‌ মুখাপেক্ষিতারহিত। পুরষ্কার যা তারা অচিরেই লাভ করবে। তাফসীরে মাযহারী/৩২৯

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।