Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

উহুদের শহীদগণ বিপর্যস্ততার কারণে তাদের কাঙ্খিত মর্যাদা লাভ করেছেন। অন্যান্যরাও তাদের এই আত্মদানের জুলস্ত সাক্ষী । এই সাক্ষযদ।৩দেরকে “পষ্ট কর্ড ছিলো আল্লাহ্তায়ালার অভিশ্রেত। ইবনে আবী হাতেম হজরত ইকরামা থেকে বর্ণনা করেছেন, উহুদ যুদ্ধের দিন মদীনার রমনীকুল দীর্ঘ অপেক্ষার পর যুদ্ধের সংবাদ না পেয়ে উহুদের পথে এগিয়ে গেলেন । উদ্ট্রারোহী দুই ব্যক্তিকে দেখতে পেয়ে তারা জিজ্ঞেস করলেন, রসুল পাক স.কেমন আছেন? আরোহীদ্ধয় বললেন, জীবিত আছেন। এক রমনী বললেন, এখন আমরা আর কোনো কিছুর পরোয়া করি না। আল্লাহ্‌ আমাদের কিছুসংখ্যক লোককে শহীদ করে দিলেও আর কোনো চিন্তা আমাদের নেই৷ ওই রমনীটির উক্তি লক্ষ্য করে এই আয়াত অবতীর্ণ হয়েছে। অবিশ্বাসী কাফের ও মুনাফিক সম্পদায়কে আল্লাহ্‌তায়ালা পছন্দ করেন না। কিন্তু কখনো তাদেরকে বিজয় দান করেন __ এটা তাদের জন্য অবকাশ (গোনাহ্‌ বৃদ্ধি অথবা তওবার সুযোগ দানার্থে) এবং মুসলমানদের জন্য পরীক্ষা । সুরা আলে ইমরান £ আয়াত ১৪১, ১৪২. MAO ANG SIS Ly NSLS ES NN ENCE ATE ool (0 এবং যাহাতে আল্লাহ্‌ বিশ্বাসীগণকে পরিশোধন করিতে পারেন এবং সত্য প্রত্যাখ্যানকারীদিগকে নিশ্চিহ্ন করিতে পারেন। (0 তোমরা কি মনে কর যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, যখন আল্লাহ্‌ তোমাদের মধ্যে কে জিহ৷দ করিয়াছে এবং কে ধৈর্যশীল তাহা এখনও জানেন না?’ যুদ্ধে জায় পরাজয়ের মাধ্যমে বিশ্বালীদেরকে পরিশুদ্ধ কনা এবং অৰিশ্বাসীদেরকে নিশ্চিহ্ন করে দেয়াই আল্লাহ্‌ৃতায়ালার উদ্দেশ্য । অবিশ্বাসীদেরকে বিজয়ী করার উদ্দেশ্য মুসলমানদেরকে পরীক্ষা করা, শহীদ হওয়ার সুযোগ প্রদান এবং গোনাহ্‌ থেকে পাক পবিত্র করা। আর বিশ্বাসীদেরকে বিজয়ী করার উদ্দেশ্য কাফেরদেরকে ধ্বংস করা এবং তাদের নিদর্শন সমূহ নিশ্চিহ্ন করে দেয়া । তাফসীরে মাযহারী/৩২৬

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।