Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

0 ইহা মানব জাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সাবধানীদের জন্য দিশারী ও শিক্ষা । (] তোমৱা হীনবল হইণ্ডন৷ এবং দুঃখিত হইওণ৷; বিশ্বাসী হইলে তোমরাই শ্ৰেষ্ঠ । “সুনানুন’ শব্দটি বহুবচন । এর একবচন হচ্ছে ‘সুন্নাতুন, অর্থ ভালো অথবা মন্দ যা অনুসরণ করা হয় । রসুল স. বলেছেন, হেদায়েতের প্রতি আহ্বানকারী ব্যক্তি তার ডাকে সাড়া দানকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করবে। সাড়া দানকারী অনুসারীর সওয়াব তাতে একটুও কমবেনা। আর ভ্রষ্টতার দিকে আহবানকারী ব্যক্তির জন্য রয়েছে তার ডাকে সাড়া দানকারী ব্যক্তির সমপরিমাণ গোনাহ্‌ । অথচ তার অনুসরণকারী ব্যক্তির গোনাহ্‌ তাতে একটুও কমবে না। এই হাদিসের প্রেক্ষিতে আয়াতের অর্থ এরকম দাড়ায় _ তোমাদের পূর্বে ভালো মন্দ উভয় সম্প্রদায়ের অনেক লোক চলে গিয়েছে। তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণতি হয়েছিলো । মুজাহিদ বলেছেন, এর অর্থ অতীতের কাফেরদের প্রতি আমার নিয়ম ছিলো, আমি তাদের জীবনের শেষপ্রান্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তারপর তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি আমার পয়গম্বর ও তাদের অনুসারীদেরকে বিজয়ী করেছি। তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করে অপরাধীদের ধ্বংসচিহ্ন দেখে নাও এবং উপদেশ গ্রহণ করো। কালাবী বলেছেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য ছিলো পথপ্রাপ্তির বিশেষ পদ্ধতি। সে পদ্ধতিকে যারা মান্য করেছে,তারা লাভ করেছে আল্লাহতায়ালার সন্তোষ ৷ যারা মানেনি আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের ধ্বংসের নিদর্শনসমূহ পর্যবেক্ষণ করো। মানুষের জন্যই আল্লাহ্‌তায়ালা এসবের স্পষ্ট বিবরণ দান করেছেন। যারা সাবধানী (মুত্তাকী) পথনির্দেশ কেবল তাদের জন্যই । এর মাধ্যমে কেবল তারাই উপকৃত হয়। উল্থদ যুদ্ধে বিপর্যস্ততার কারণে হীনবল এবং দুঃখিত হওয়া অনুচিত । তোমরা যেহেতু মুমিন তাই প্রকৃত শ্ৰেষ্ঠত্‌ তোমাদেরই । বিশ্বাসীদের প্রতি আল্লাহতায়ালার এই সাস্তবনা বিস্তারিতভাবে বিবৃত হচ্ছে পরবর্তীতে । আল্লাহ্‌তায়ালা জানিয়েছেন, হত্যাকারীদের হত্যাকান্ডের কারণে বিষন্নচিত্ত হয়োনা। প্রকৃত বিজয় তোমাদেরই । কারণ, এই বিপদগ্রস্ততার কারণে মুমিনদের জন্য রয়েছে সওয়াব । কাফেরদের জন্য কিছু নেই ৷ কাফেরদেরকে যারা হত্যা করেছে তারা লাভ করবে জান্নাত এবং তোমাদেরকে যারা হত্যা করেছে তারা প্রবিষ্ট হবে দোজখে। উহুদ যুদ্ধে হলরত হামজা এবং মোসয়াৰ সহ মুহাজিরদের পাঁচজন এবং আনসারদের সত্তর জন শহীদ হয়েছিলেন । উহুদের বিপদ সম্পর্কে অন্য আয়াতে তাফসীরে মাযহারী/৩২২,

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।