Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

বিচ্ছু ও উন্মাদ কুকুরের মতো । তাই তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। এজন্যই আল্লাহতায়ালা তাদের উপর জিজিয়া কর বিধিবদ্ধ করেছেন। আল্লাহতায়ালা বলেন, 'যে পর্যন্ত তারা অধীনতা স্বীকার না করে এবং প্রজারূপে জিজিয়া কর দিতে সম্মত না হয়’ । রসুলুল্লাহ্‌ স. শিশু, নারী, সহায়-সম্বলহীন, দুনিয়াত্যাগী আলেম, অচলব্যক্তি এবং অন্ধকে হত্যা করতে নিষেধ করেছেন। কারণ তারা অশান্তি ও ধবংসাত্বক কার্যকলাপ করতে পারে না। “সত্যপথ ভ্রান্ত পথ হইতে সুষ্পষ্ট হইয়াছে’ __ রসুলে পাক স. এর মোজেজাসমূহ এবং সুস্থ বিবেক সাক্ষী দেয় যে, ইমানই সরল সঠিক পথ । যা স্থায়ী এবং পূর্ণতা পর্যন্ত পৌছায় । আর কুফরের পথ বঙ্কিম । যার গতি অন্যায়ের দিকে। ‘এখন আর ওজর আপত্তি চলবে না । বলপ্রয়োগের আর প্রয়োজন নেই । বায়যাবী এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করেছেন যে, বলপ্রয়োগের অর্থ কাউকে দিয়ে এমন কাজ করানো যাতে তার কল্যাণ রয়েছে। দ্বীন কেবলই কল্যাণ । এবং কল্যাণ ভ্রষ্টতা থেকে অবশ্যই পৃথক । জ্ঞানীদের সামনে হেদায়েত প্রকাশ করা হয়েছে। এখন মুক্তিকামী ও সৎকর্মান্বেষণকারী হেদায়েত কবুল করার দিকে অগ্রসর হবে। এটাই স্বাভাৰিকতা । কাজেই বল প্রয়োগের প্রয়োজন অবান্তর ৷ বায়যাবীর অন্য এক বর্ণনায় এসেছে, প্রকৃত জ্ঞানী দ্বীনের মধ্যে কল্যাণ দেখতে পায়। আর বিকৃত জ্ঞানধারীরা তাদের বত্রদৃষ্টির কারণে ইমান থেকে মুখ ফিরিয়ে নেয়। “যে তাগুতকে অস্বীকার করিবে ও আল্লাহে বিশ্বাস করিবে সে এমন এক মজবুত হাতল ধরিবে যাহা কখনও ভাংগিবে না । আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়’ = তাগুত অৰ্থ হচ্ছে অন্যান্য উপাস্যসমূহ অথবা ওই সমস্ত উপাস্য যাদের উপাসনা করতে নিষেধ করা হয়েছে। মহিলাকৃতির শয়তান হোক অথবা মানুষ । আর যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে অস্বীকার করে এবং আল্লাহকে এমনভাবে মেনে নেয় যেভাবে মানতে বলেছেন রসুল পাক স., তারাই দৃঢ়ভাবে ধারণ করেছে মজবুত হাতল অথবা মজবুত ৱশি। স্মৰ্তব্য যে, রসুলে পাক স. কে মান্য করা ব্যতীত অথবা তার নির্দেশনা থেকে সরে এসে আল্লাহকে বিশুদ্ধভাবে মানা কোনোক্রমেই সম্ভব নয়। হজরত আবু দারদা রা. বর্ণনা করেন, রসুলুল্লাহ স. বলেছেন,-আমার পরে আবু বকর এবং ওমরকে অনুসরণ করাই মজবুত রশিকে ধারণ করা । যে রশি ছিড়বে না। ‘আল্লাহ সর্ব শ্রোতা, প্রজ্ঞাময়' -_ যারা তোমরা সত্যের প্রতি আহবান জানাচ্ছো এবং যাদের প্রতি আহবান জানানো হচ্ছে, সকলের কথাই আল্লাহ পাক তাফসীরে মাযহারী/৩১

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।